• facebook
  • twitter
Saturday, 14 February, 2026

বিদেশির নাম থাকলে ৫ বছর পরেও পদক্ষেপ

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল, বিভিন্ন জেলার ডিইও, ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (ইআরও) এবং সহকারী ইআরও-রা।

প্রতীকী চিত্র

চূড়ান্ত ভোটার তালিকায় কোনও বিদেশি নাগরিকের নাম থেকে গেলে তা কোনওভাবেই মেনে নেওয়া হবে না, পশ্চিমবঙ্গের প্রশাসনিক কর্তাদের এমনই কড়া সতর্কবার্তা দিল ভারতের নির্বাচন কমিশন। শুক্রবার ভার্চুয়াল বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দপ্তর এবং জেলা নির্বাচনী আধিকারিকদের (ডিইও) সঙ্গে আলোচনায় কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, চূড়ান্ত তালিকায় কোনওরকম গরমিল ধরা পড়লে সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এমনকি পাঁচ বছর পরেও যদি কোনও বিদেশি নাগরিকের নাম তালিকায় থেকে যাওয়ার প্রমাণ পাওয়া যায় তা হলেও সংশ্লিষ্ট আধিকারিকরা দায় এড়াতে পারবেন না।

কমিশনের ভার্চুয়াল বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল, বিভিন্ন জেলার ডিইও, ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (ইআরও) এবং সহকারী ইআরও-রা। কমিশন নির্দেশ দিয়েছে, শুনানিতে জমা পড়া প্রত্যেকটি নথি ব্যক্তিগতভাবে যাচাই করে তবেই অনুমোদন দিতে হবে। অননুমোদিত, অস্পষ্ট বা অগ্রহণযোগ্য নথি আপলোড হলে তার দায় সংশ্লিষ্ট জেলাশাসককেই নিতে হবে।
সূত্রের খবর, অন্তত সাতটি জেলার জেলাশাসক কমিশনের কড়া সমালোচনার মুখে পড়েছেন। এসআইআরের নথি ওয়েবসাইটে আপলোড করতে দেরি হওয়ায় কোচবিহারের জেলাশাসককে ভর্ৎসনা করা হয়েছে।

Advertisement

Advertisement

Advertisement