• facebook
  • twitter
  • youtube
Sunday, 14 June, 2026

যুবশক্তি নিয়ে মুখ খুললেন শুভেন্দু

বার্ধক্যভাতা ও যুবশক্তি নিয়ে আমরা এগোচ্ছি। দ্রুত বেকার ভাতা চালু হয়ে যাবে।যুবশক্তি নিয়ে মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

রাজ্যে পালাবদলের পর থেকেই প্রশ্ন ছিল অন্নপূর্ণা ভান্ডার, যুবশক্তি সহ নানা বার্ধক্য ভাতা নিয়ে। আদৌও প্রকল্পগুলো চালু হবে কি না তা নিয়েও সন্দিহান ছিলেন অনেকে। যদিও ইতিমধ্যেই অন্নপূর্ণা ভান্ডারের টাকা দেওয়া শুরু হয়ে গিয়েছে। অনেক মহিলা তা পেয়েও গিয়েছেন। এবারে যুবশক্তি নিয়ে মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

শনিবারের সভা থেকেই মুখ্যমন্ত্রী বলেন অন্নপূর্ণা যোজনার টাকা ইতিমধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে। প্রায় ৫৫০ লক্ষ মানুষ তা পেয়েও গিয়েছেন। যুবশক্তি ও বার্ধক্যভাতা নিয়ে বলেন, ‘ বার্ধক্যভাতা ও যুবশক্তি নিয়ে আমরা এগোচ্ছি। দ্রুত বেকার ভাতা চালু হয়ে যাবে।’ অর্থাৎ তিনি বুঝিয়ে দিয়েছেন অপেক্ষার আর বেশি দেরী নেই। মুখ্যমন্ত্রীর কথাতেই স্পষ্ট হয়ে গিয়েছে এই সরকার যে মানব দরদী সরকার তা কেবল মুখেই নয়, একদম কাজেও।  ২০২৬ সালে বেকারদের জন্য যুবসাথী প্রকল্প চালু করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

যদিও নির্বাচনের আগে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল বাংলায় ক্ষমতায় আসার পরেই তারা বেকারদের দেবে ৩ হাজার টাকা মাসিক। এছাড়াও যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য পড়াশোনা করবেন তারা পাবেন এককালীন ১৫ হাজার টাকা। তবে আবেদনকারীকে মাধ্যমিক পাশ করতে হবে। তবে লক্ষ্মীর ভান্ডারে যে ধরণের দুর্নীতি সামনে এসেছে তার পরে অন্নপূর্ণা ভান্ডারের তালিকা ভালো করে যাচাই করে তৈরি করেছিল।ষ মনে করা হচ্ছে যুবশক্তি প্রাপকদের তালিকাও সেভাবেই তৈরি করা হবে।

ক্ষমতায় আসার পরে যেভাবে বিজেপি সরকার দ্রুতগতিতে একটার পর একটা কাজ করে চলেছে তা রীতিমত নজর কেড়েছে আমজনতার। সেই সঙ্গে রাজনৈতিক বিশেষজ্ঞদের দাবি নির্বাচনী ইস্তেহারে যে যে প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি তা পূরণ করে মানুষের কাছের হয়ে উঠতে চাইছে তারা। আর সেই কারণেই দ্রুত গতিতে কাজ করছে বিজেপি। সেই সঙ্গে জনকল্যাণ শিবিরের ঘোষণা করা হয়েছে মুখ্যমন্ত্রীর তরফে। এই শিবির থেকে যুবশক্তি, অন্নপূর্ণা যোজনা, বার্ধক্য ভাতা সহ একাধিক ভাতার তথ্য ও ফর্ম পাওয়া যাবে। জুন মাসের ১৫-১৭ তারিখে এই শিবির হবে বলে জানানো হয়েছে। পশ্চিমবঙ্গের প্রতিটা ব্লকে এই শিবির হবে বলেেও জানানো হয়েছে। সেখান থেকে মানুষের মনে যা প্রশ্ন রয়েছে সেই সকল প্রশ্নের উত্তর দেওয়া হবে বলেও জানানো হয়েছে। ফলে সুবিধা হবে আমজনতার।