পশ্চিম মেদিনীপুরের পিংলা বিধানসভার পিংলা বিধানসভার নয় নম্বর বুথে প্রিসাইডিং অফিসার সহ সব নির্বাচন কর্মীর একসঙ্গে লাঞ্চ করতে বুথ ছেড়ে বেরিয়ে যান। বুথ থেকে নিরাপত্তা কর্মীরা তাদেরকে ফোন করলে বলা হয় আমরা বাইরে আছি পরে আসছি। সেক্টর অফিসারও বাইরে ছিলেন বলে খবর। এই খবর পাওয়া মাত্র পশ্চিম মেদিনীপুরের জেলা নির্বাচনী আধিকারিককে গোটা ঘটনা তদন্তের নির্দেশ দেওয়া হয়। ওই বুথের প্রিসাইডিং অফিসার সহ সমস্ত নির্বাচন কর্মীদের সাসপেন্ড করে রিজার্ভ পোলিং পার্টি থেকে কাজ চালানো নির্দেশ দেন বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত।
Advertisement
Advertisement



