শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ভেন্টিলেশন ব্যবস্থায় স্থানান্তরিত করা হল সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিকে।অসুস্থতার কারণে দিল্লির এইমসে ভর্তি রয়েছেন তিনি। ফুসফুসে সংক্রমণ এবং সেই সঙ্গে জ্বর হওয়ায় গত ১৯ আগস্ট এইমসে চিকিৎসা শুরু হয় তাঁর।হাসপাতাল সূত্রে খবর, সেখানে গত কয়েকদিন ধরে আইসিইউ -তে রাখা হয় তাঁকে । এরই মধ্যে নিউমোনিয়াতেও আক্রান্ত হন তিনি। বৃহস্পতিবার থেকে তাঁর স্বাস্থ্যের অবনতি হতে থাকে। বর্ষীয়ান এই সিপিএম নেতাকে পর্যবেক্ষণে রেখেছে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল।




