• facebook
  • twitter
Wednesday, 18 March, 2026

৮দিন বেড়ে দাঁড়াল আট মাসে, সুনীতা পৃথিবীতে ফিরবেন সামনের বছর 

সুনীতা ও বুচ-দুই মহাকাশচারীকে ফিরিয়ে আনার দায়িত্ব দেওয়া হয়েছে বিশ্বের সবথেকে ধনী ব্যক্তি ইলন মাস্কের সংস্থা স্পেস এক্স-কে। দীর্ঘ সময় ধরেই সমস্যার মুখে রয়েছে বোয়িং সংস্থা।

দীর্ঘ প্রায় দুই মাস ধরে মহাকাশেই আটকে রয়েছেন নাসার দুই মহাকাশচারী বুচ উইলমোর ও সুনীতা উইলিয়ামস। যদিও সুনীতার সেখানে থাকার কথা ছিল আটদিনের কিন্তু তা-ই এবার বেড়ে দাঁড়াল আট মাসে। শনিবার নাসার তরফে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দেওয়া হল যে দুই মহাকাশচারীকে বাদ দিয়েই পৃথিবীতে ফিরে আসবে স্টারলাইনার স্পেসক্রাফ্ট।

আসলে  নাসার কাছ থেকে দ্বিতীয়বার মহাকাশ ভ্রমণের প্রস্তাব পেয়ে ফেরাতে পারেননি সুনীতা উইলিয়ামস। আর তাই এবার সুনীতা পৃথিবীতে ফিরবেন সামনের বছর। নাসার তরফে জানানো হয়েছে, মহাকাশ থেকে ফাঁকাই ফিরিয়ে আনা হচ্ছে বোয়িং স্টারলাইনার মহাকাশযানকে। আগামী বছর ফেব্রুয়ারিতে পৃথিবীতে ফিরবেন দুই মহাকাশচারী সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোর। ইলন মাস্কের নিজস্ব মহাকাশ গবেষণা সংস্থা স্পেস এক্সের ড্রাগন ক্যাপসুলে করে তাদের ফিরিয়ে আনা হবে।

Advertisement

চলতি বছরের জুন মাসেই আন্তর্জাতিক স্পেস স্টেশনে যান সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোর। নাসার বোয়িং ক্রু ফ্লাইট টেস্টের অংশ হিসাবে গিয়েছিলেন তাঁরা। কিন্তু সেখানে গিয়ে ফেঁসে যান তাঁরা।

Advertisement

নাসা জানিয়েছে, বোয়িং সংস্থার যে মহাকাশযান স্টারলাইনার পাঠানো হয়েছে, তার প্রপালশনে কিছু সমস্যা দেখা দিয়েছে। মহাকাশ যাত্রার সময়ই ২৮টি থাস্টারের মধ্যে ৫টি ফেইল করে এবং হিলিয়াম গ্যাস লিক করে যায়, যা মহাকাশযানের ভারসাম্য বজায় রাখছিল। দুই মহাকাশচারীকে নিয়ে ফেরা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

সুনীতা ও বুচ-দুই মহাকাশচারীকে ফিরিয়ে আনার দায়িত্ব দেওয়া হয়েছে বিশ্বের সবথেকে ধনী ব্যক্তি ইলন মাস্কের সংস্থা স্পেস এক্স-কে। আগামী বছর ফেব্রুয়ারিতে স্পেস এক্স ড্রাগন ক্যাপসুল পাঠাবে, যাতে চেপে পৃথিবীতে ফিরে আসবেন সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোর।

দীর্ঘ সময় ধরেই সমস্যার মুখে রয়েছে বোয়িং সংস্থা। বিশ্বের অন্যতম বড় বাণিজ্যিক বিমান প্রস্তুতকারক সংস্থা বিগত কয়েক বছরে একাধিকবার বিমানের মান নিয়ে প্রশ্নের মুখে পড়েছে।

Advertisement