• facebook
  • twitter
  • youtube
Wednesday, 12 August, 2026

কৃষিতে সারের সরবরাহ নিয়ে নবান্নে বৈঠক করলেন মন্ত্রী শোভনদেব

সারের সরবরাহ সংক্রান্ত একটি পর্যালোচনা বৈঠক হয়

কৃষিতে সারের সরবরাহ নিয়ে নবান্নে বৈঠক করলেন মন্ত্রী শোভনদেব

মঙ্গলবার নবান্নে রাজ্যের কৃষিক্ষেত্রে চলতি খরিফ মরসুম ও আগামী রবি ২০২৪-২৫ মরসুমে সারের সরবরাহ সংক্রান্ত একটি পর্যালোচনা বৈঠক করেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। কৃষি বিভাগের প্রধান সচিব ওঙ্কার সিং মীনা ও বরিষ্ঠ আধিকারিকরা উপস্থিত ছিলেন এই বৈঠকে। পাশাপাশি সার সরবরাহকারী সংস্থার আধিকারিকরাও ছিলেন। জেলার আধিকারিকরাও ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত ছিলেন। পরবর্তী পর্যায়ে কৃষি যন্ত্রায়ণ, বাংলা শস্য বিমা, সি এম ও গ্রীভান্স-এর নিষ্পত্তি নিয়েও পর্যালোচনা করা হয়।