• facebook
  • twitter
  • youtube
Friday, 31 July, 2026

নির্বাচনের পরে প্রথম সম্প্রচারিত ‘মন কি বাত’, ক্ষমতায় ফেরানোর জন্য দেশবাসীকে ধন্যবাদ জানালেন মোদি

দিল্লি, ৩০ জুন: ২০১৪ সালে প্রথম শুরু হয়েছিল ‘মন কি বাত’ অনুষ্ঠান৷ সেই দিন আর আজকের দিন৷ দেশবাসীর মধ্যে এই অনুষ্ঠান নিয়ে উন্মাদনা আগের থেকে অনেক বেড়ে গিয়েছে৷ লোকসভা ভোটের সময় দেশে আদর্শ নির্বাচনী আচরণবিধি জারি থাকায় বন্ধ ছিল এর সম্প্রচার৷ দেশজুড়ে পরিচালিত অষ্টাদশ লোকসভা নির্বাচনের পর রবিবারই প্রথম ‘মন কি বাত’ অনুষ্ঠান সম্প্রচার করল

নির্বাচনের পরে প্রথম সম্প্রচারিত ‘মন কি বাত’, ক্ষমতায় ফেরানোর জন্য দেশবাসীকে ধন্যবাদ জানালেন মোদি

দিল্লি, ৩০ জুন: ২০১৪ সালে প্রথম শুরু হয়েছিল ‘মন কি বাত’ অনুষ্ঠান৷ সেই দিন আর আজকের দিন৷ দেশবাসীর মধ্যে এই অনুষ্ঠান নিয়ে উন্মাদনা আগের থেকে অনেক বেড়ে গিয়েছে৷ লোকসভা ভোটের সময় দেশে আদর্শ নির্বাচনী আচরণবিধি জারি থাকায় বন্ধ ছিল এর সম্প্রচার৷ দেশজুড়ে পরিচালিত অষ্টাদশ লোকসভা নির্বাচনের পর রবিবারই প্রথম ‘মন কি বাত’ অনুষ্ঠান সম্প্রচার করল আকাশবাণী৷ ফের একবার এনডিএ সরকারকে নির্বাচিত করার জন্য দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ পাশাপাশি সংবিধানে ‘অটুট আস্থা’ রাখার জন্য জনগণকে কুর্নিশ জানিয়েছেন তিনি৷
দেশের মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনের জন্য ‘মন কি বাত’ অনুষ্ঠান শুরু করেছিলেন নরেন্দ্র মোদি৷ তৃতীয়বার দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর রবিবার এই অনুষ্ঠানে তিনি বলেন, ‘‘দেশের সংবিধান এবং গণতন্ত্রের উপর অটুট আস্থা রাখার জন্য দেশবাসীকে ধন্যবাদ জানাই৷ ২০২৪ সালের লোকসভা ভোট পৃথিবীতে বৃহত্তম নির্বাচন ছিল৷ কোনও দেশে এত বড় ভোট হয়নি। যেখানে ৬৫ কোটি মানুষ ভোটদান করেছেন৷’’

রবিবার ছিল হুল দিবস৷ মোদির কথায় উঠে এসেছে এই দিনের প্রসঙ্গও৷ তিনি মাকে সঙ্গে নিয়ে একটি করে গাছ লাগানোর পরামর্শ দিয়েছেন দেশবাসীকে৷ মায়েদের সম্মান জানানোই এর মূল উদ্দেশ্য৷ আন্তর্জাতিক যোগ দিবস, বিশ্বের দরবারে ভারতীয় ছবির সাফল্য নিয়েও তিনি কথা বলেছেন৷
অনুষ্ঠানে আসন্ন অলিম্পিক্সের জন্য ভারতীয় খেলোয়াড়দের উৎসাহ দেওয়ার কথা বলেছেন নরেন্দ্র মোদি৷ তিনি এই জন্য ‘চিয়ার ফর ভারত’ হ্যাশট্যাগ ব্যবহারের কথাও বলেছেন৷ তিনি বলেন, ‘পরের মাসে এই সময়ে অলিম্পিক্স শুরু হয়ে যাবে৷ আমি নিশ্চিত, আপনারা সকলে খেলোয়াড়দের উৎসাহ দেওয়ার জন্য অপেক্ষা করছেন৷ খেলোয়াড়দের আমি শুভেচ্ছা জানাই৷’

ভোটের সময় সম্প্রচার বন্ধ থাকলেও দেশের মানুষের মধ্যে এই অনুষ্ঠানের উন্মাদনা ছিল ব্যাপক৷ এই সময়ে তিনি জনতার সঙ্গে যোগাযোগ মিস করেছেন বলেও জানান৷ তিনি বলেন, ‘ফেব্রুয়ারি থেকে অপেক্ষা করছিলাম৷ শেষ পর্যন্ত দিনটা এল৷’