• facebook
  • twitter
  • youtube
Saturday, 1 August, 2026

মাস্কেই জানুন দূষণের ঠিকানা

আধুনিক যুগে মোবাইল ও ল্যাপটপ থেকে আমরা অনেক সুফল পাচ্ছি৷ সব কিছুতেই এখন আধুনিকতার ছোঁয়া লেগেছে৷ আর  বর্তমানে রাজধানীতে বেড়েছে দূষণ৷ দূষণ থেকে বাঁচতে ঘর থেকে বের হলেই মাস্ক ব্যবহার করেন অনেকে৷ তবে সব মাস্ক কিন্ত্ত স্বাস্থ্যসম্মত হয় না৷ দূষণ থেকে বাঁচার একটাই উপায় হলো মাস্ক৷ তবে সাধারণ কাপডে়র মাস্ক থেকে নিজের শরীরকে বাঁচানো সম্ভব

মাস্কেই জানুন দূষণের ঠিকানা

ভারতে প্রতি ১০ লাখে করোনা আক্রান্ত ৩৩ জন, অন্যান্য দেশের থেকে অনেকটাই কম জানাল আইসিএমআর। (Photo by INDRANIL MUKHERJEE / AFP)

আধুনিক যুগে মোবাইল ও ল্যাপটপ থেকে আমরা অনেক সুফল পাচ্ছি৷ সব কিছুতেই এখন আধুনিকতার ছোঁয়া লেগেছে৷ আর  বর্তমানে রাজধানীতে বেড়েছে দূষণ৷ দূষণ থেকে বাঁচতে ঘর থেকে বের হলেই মাস্ক ব্যবহার করেন অনেকে৷ তবে সব মাস্ক কিন্ত্ত স্বাস্থ্যসম্মত হয় না৷
দূষণ থেকে বাঁচার একটাই উপায় হলো মাস্ক৷ তবে সাধারণ কাপডে়র মাস্ক থেকে নিজের শরীরকে বাঁচানো সম্ভব নয়৷ তাই এবার বাজারে আসতে চলেছে নেক্সট জেনারেশন এয়ার পলিউশন মাস্ক৷
মাস্কটি তৈরি করেছে নেদারল্যান্ডসের কোম্পানি এয়ারব্লিস৷ কোম্পানির দাবি– মাস্কটি ধূলিকণা থেকে তো বাঁচাবেই; সেই সঙ্গে কোথায় দূষণের পরিমাণ কত সেটিও বলে দেবে৷
সব জায়গায় দূষণের পরিমাণ এক রকম হয় না৷ তাই যে জায়গাগুলোতে দূষণের পরিমাণ কম থাকবে, সেই জায়গাগুলো বাছাই করে এই মাস্কটি আপনার জন্য একটি ম্যাপও তৈরি করে দেবে৷ সেই ম্যাপটি ধরে আপনি জগিং কিংবা সাইক্লিং করতে পারবেন৷
মাস্কটি সম্পর্কে আরও অনেক তথ্য জানা গেছে৷ আসুন জেনে নিই এই মাস্ক থেকে আরও যেসব সুফল পাওয়া যাবে-
১.  মাস্কটিতে থাকা উন্নতমানের ফ্যান সিস্টেমের জন্য সুক্ষ্ম ধূলিকণাগুলো ফিল্টার হয়ে যাবে৷
২. ওয়াটারপ্রুফ এই মাস্ককে থাকবে একটি ইউএসবি৷ তাই আপনি মাস্কটি চার্জ দিতে পারেন৷
৩. মাস্কটিতে থাকা এলইডি লাইটস, যেটি দূষণের মাত্রা কমলে বা বাড়লে আপনাকে অ্যালার্ট করবে৷
৪. একটি মাস্ক কিনলে দুবছরের জন্য নিশ্চিন্ত৷
শিগগিরই এয়ারব্লিস কোম্পানি এ মাস্কটি এশিয়ার বেজিং ও দিল্লি, মধ্যপ্রাচ্যের কিছু দেশে এবং ক্যালিফোর্নিয়ার বাজারে আনবে৷