• facebook
  • twitter
  • youtube
Saturday, 5 September, 2026

৩০ বছর আগে মৃত মেয়ের জন্য ভূত পাত্র চেয়ে কাগজে বিজ্ঞাপন

বেঙ্গালুরু, ১৩ মে– বিত্তশালীদের টাকা অপচয়কে ব্যাঙ্গ করে বলা হয় ‘ভূতের বাপের শ্রাদ্ধ৷’ কিন্তু তাই বলে সত্যি সত্যি ভূতের বিয়ে! শুনেছেন কখনও৷ কর্ণাটকে আপাতত এই কথাটি শুনে ফেলেছেন অনেকেই৷ কারণ রীতিমতো কাগজে বিজ্ঞাপনও নিয়ে ভূত কনের জন্য ভূত পত্র চাওয়া হয়েছে৷ দক্ষিণ কন্নড় জেলার পুট্টুর জেলার একটি পরিবার ৩০ বছর আগে মৃত মেয়ের জন্য একটি বরের

৩০ বছর আগে মৃত মেয়ের জন্য ভূত পাত্র চেয়ে কাগজে বিজ্ঞাপন

প্রতীকী চিত্র

বেঙ্গালুরু, ১৩ মে– বিত্তশালীদের টাকা অপচয়কে ব্যাঙ্গ করে বলা হয় ‘ভূতের বাপের শ্রাদ্ধ৷’ কিন্তু তাই বলে সত্যি সত্যি ভূতের বিয়ে! শুনেছেন কখনও৷ কর্ণাটকে আপাতত এই কথাটি শুনে ফেলেছেন অনেকেই৷ কারণ রীতিমতো কাগজে বিজ্ঞাপনও নিয়ে ভূত কনের জন্য ভূত পত্র চাওয়া হয়েছে৷ দক্ষিণ কন্নড় জেলার পুট্টুর জেলার একটি পরিবার ৩০ বছর আগে মৃত মেয়ের জন্য একটি বরের ‘আত্মা’ চেয়ে কাগজে পাত্রপাত্রীর বিজ্ঞাপনও দিয়েছে৷
স্থানীয় সংবাদপত্রে বিজ্ঞাপনটি দেখে সকলে আঁতকেই উঠেছেন৷ বিজ্ঞাপনে ৩০ বছর আগে মৃত মেয়ের জন্য পাত্র চাওয়া হয়েছে৷ উপযুক্ত, জাত-গোত্রের সমকক্ষ একটি পাত্রের আত্মা চেয়ে বিজ্ঞাপনটি দেওয়া হয়েছে৷ উল্লেখ্য, কর্ণাটকের একাংশে কুলি মাদিমে অথবা প্রীতা মাদুভে বলে একটি চিরাচরিত প্রথা চালু আছে৷ উদুপি ও দক্ষিণ কন্নডে়র উপকূলবর্তী জেলার টুলুনাড়তে কুলে মাদিমে অনুষ্ঠান বহু প্রাচীন একটি রীতি-সংস্কার৷ মানুষের বিশ্বাস ও সংস্কার এই যে, অবিবাহিত অবস্থায় মারা গেলে প্রেত শান্তি পায় না৷ তাই তাদের অতৃপ্ত আত্মাকে শান্তি দিতে এই প্রথার চালু হয়৷ এই প্রথা আসলে পিতৃ আরাধনের একটি অঙ্গ৷এই অনুষ্ঠানে দুই আত্মা বা প্রেতের মধ্যে বিয়ে দেওয়া হয়৷ বিজ্ঞাপনে পরিবারটি একটি সুপাত্রের খোঁজ চেয়েছেন৷ বিজ্ঞাপনে যোগাযোগের নাম-ঠিকানা, ফোন নম্বরও দেওয়া হয়েছে৷ লেখা হয়েছে, কুলাল জাতের এবং বঙ্গেরা (গোত্র) গোত্রের একটি পাত্র চাই৷ পাত্রীর ৩০ বছর আগে মৃতু্য হয়েছে৷ একই জাতের এমন পাত্র চাই, যার ৩০ বছর আগে মৃতু্য হয়েছে৷ এবং যার পরিবারও প্রীতা মাদেভু পালন করতে ইচ্ছুক৷ মৃতার পরিবারের এক সদস্য বলেন, বিজ্ঞাপন দেখে অন্তত ৫০ জন সাড়া দিয়েছেন৷ খুব শীঘ্রই বিয়ের অনুষ্ঠানের দিনক্ষণ ঠিক করা হবে৷ শুধু তাই নয়, গত ৫ বছর ধরে এমন একটি অনুষ্ঠানের জন্য তাঁরা পাত্র খুঁজে চলেছেন৷ প্রথমে ভেবেছিলাম কাগজে বিজ্ঞাপন দিলে আমরা উপহাসের পাত্র হব৷ কিন্ত্ত, এখন দেখছি প্রচুর মানুষ সাড়া দিচ্ছেন৷