• facebook
  • twitter
  • youtube
Saturday, 1 August, 2026

৪০ থেকে ৯৩ পেঁৗছাল ভারতের দুর্নীতি,  বলছে ‘রেজাল্ট’  

ওয়াশিংটন, ৩১ জানুয়ারি– দূর্নীতি নয় এমন দেশ পাওয়া দায়৷ বিশ্বের সমস্ত দেশেই কম-বেশি দুর্নীতি রয়েছে৷ সে ভারতই হোক বা আমেরিকা৷ সেই দূর্নীতির হালহকিকতই এবার প্রকাশ্যে আনল ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের ইনডেক্স৷ মঙ্গলবার প্রকাশ করা হল বিশ্বের সবথেকে বেশি ও কম দুর্নীতিগ্রস্ত দেশগুলির তালিকা৷ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের তরফে প্রকাশিত ২০২৩ সালের কোরাপশন পারসেপশন ইনডেক্সের তথ্যে দুর্নীতিগ্রস্থ দেশগুলির তালিকা তৈরি

৪০ থেকে ৯৩ পেঁৗছাল ভারতের দুর্নীতি,  বলছে ‘রেজাল্ট’  

ওয়াশিংটন, ৩১ জানুয়ারি– দূর্নীতি নয় এমন দেশ পাওয়া দায়৷ বিশ্বের সমস্ত দেশেই কম-বেশি দুর্নীতি রয়েছে৷ সে ভারতই হোক বা আমেরিকা৷ সেই দূর্নীতির হালহকিকতই এবার প্রকাশ্যে আনল ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের ইনডেক্স৷
মঙ্গলবার প্রকাশ করা হল বিশ্বের সবথেকে বেশি ও কম দুর্নীতিগ্রস্ত দেশগুলির তালিকা৷ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের তরফে প্রকাশিত ২০২৩ সালের কোরাপশন পারসেপশন ইনডেক্সের তথ্যে দুর্নীতিগ্রস্থ দেশগুলির তালিকা তৈরি করা হয়েছে৷ তালিকায় দেখা গিয়েছে, সবথেকে কম দুর্নীতিগ্রস্ত দেশ হল বিশ্বের সমথেকে সুখি দেশ ডেনমার্ক৷ আর সবথেকে দুর্নীতিগ্রস্ত দেশ হল সোমালিয়া৷

মোট ১৮০টি দেশের উপরে সমীক্ষায় সিপিআই শূন্য থেকে ১০০-র  র্যাঙ্কিং তৈরি করেছে৷ শূন্য হল সবথেকে দুর্নীতিগ্রস্ত ও ১০০ হল দুর্নীতিমুক্ত৷  বিশ্ব ব্যাঙ্ক, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সহ নানা সংস্থা থেকে তথ্য সংগ্রহ করে এই তালিকা তৈরি করা হয়েছে৷ বিশ্বের সবথেকে দুর্নীতিগ্রস্ত দেশ-দুর্নীতির তালিকায় শীর্ষে রয়েছে সোমালিয়া৷ তার র্যাঙ্কিং ১১৷ তারপরই রয়েছে ভেনেজুয়েলা, সিরিয়া, দক্ষিণ সুদান৷ তালিকায় এরপরে রয়েছে ইয়েমেন৷  এই সমস্ত দেশেই দুর্নীতি চরম পর্যায়ে পৌঁছেছে৷ দেশের অভ্যন্তরীণ সঙ্কট, সশস্ত্র অভিযানের কারণে দেশের পরিকাঠামো ভেঙে পডে়ছে৷ তালিকায় রয়েছে উত্তর কোরিয়ার নামও৷ সবথেকে কম দুর্নীতিগ্রস্ত দেশ-সবথেকে কম দুর্নীতির তালিকায় শীর্ষে রয়েছে ডেনমার্ক৷ তার র্যাঙ্কিং ৯০৷ এই নিয়ে ষষ্ঠবার দুর্নীতিমুক্ত দেশের তালিকায় শীর্ষ স্থান দখল করল ডেনমার্ক৷ ডেনমার্কের সুষ্ঠ বিচারব্যবস্থাকেই এর জন্য কৃতিত্ব দেওয়া হয়েছে৷ প্রসঙ্গত, বিশ্বের সবথেকে সুখী দেশও ডেনমার্ক৷

দুর্নীতিমুক্ত দেশগুলির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ফিনল্যান্ড (৮৭)৷ তৃতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড (৮৫)৷ এরপরে রয়েছে নরওয়ে (৮৪), সিঙ্গাপুর (৮৩), সুইডেন (৮২), সুইৎজারল্যান্ড (৮২), নেদারল্যান্ড (৭৯), জার্মানি (৭৮) ও লাক্সেমবার্গ (৭৮)৷  দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় রয়েছে ভারতের নামও৷ তবে অনেকটাই পিছনে৷ ৩৯ স্কোর নিয়ে দুর্নীতিগ্রস্থ দেশের তালিকায় ৯৩ তম স্থানে রয়েছে ভারতের নাম৷ ২০২২ সালে দুর্নীতিতে ভারতের স্কোর ছিল ৪০, র্যাঙ্ক ছিল ৮৫৷ পাকিস্তানের স্কোর ২৯, শ্রীলঙ্কার স্কোর ৩৪৷