উত্তরকাশী , ৩০ জানুয়ারি – উত্তরকাশীর সুড়ঙ্গে দিনের পর দিন আটকে থাকার কষ্ট এখনও শরীর-মনে টাটকা, যা এখনো স্মৃতি হয়ে যায়নি। লড়াইয়ের সেই দিনগুলির ক্ষত নিয়েই ফের সেই সুড়ঙ্গে ফিরে এলেন বাংলার মানিক। পেটের টানে উত্তরকাশির সুড়ঙ্গে ফের কাজে যোগ ।
১২ তারিখ সকালে উত্তরকাশীতে সুড়ঙ্গ ধসে পড়ার পর তৎপরতার সঙ্গে উদ্ধার কাজ শুরু করা হয়েছিল। সুড়ঙ্গের ধসে পড়া অংশের মধ্যে দিয়েই আটকে থাকা শ্রমিকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছিল একটি পাইপ। তার মাধ্যমে পাঠানো হচ্ছিল খাবার, জল, অক্সিজেন। তার পর পাথরের চাঙড় সরানো শুরু হয়। শ্রমিকদের কাছে পৌঁছনোর জন্য একাধিক পদ্ধতি ব্যবহার করা হলেও সবগুলিই ব্যর্থ হয়। এমনকি ড্রিলিং মেশিন ভেঙে যায়। উদ্ধার অভিযানে বারবার বাধার পরে শেষমেশ বিতর্কিত এবং নিষিদ্ধ ‘ইঁদুর-গর্ত’ খোঁড়ার পদ্ধতি ব্যবহার করে মেলে সাফল্য।
পরিবহণ মন্ত্রক গত সপ্তাহে সিল্কিয়ারার সুড়ঙ্গের ফের কাজ শুরু করার ছাড়পত্র দেওয়ার পরেই আবার সেখানে ফিরেছেন মানিক। সংসারের হাল ধরতে বিপদকে তুচ্ছ করেই আবার সুড়ঙ্গের অন্ধকারে মানিক ।




