লখনউ, ২৩ ডিসেম্বর – উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ে ১০ দিনের জন্য ১৪৪ ধারা জারি করা হল। ২৪ ডিসেম্বর, রবিবার থেকে শুরু হয়ে এই নিয়ম জারি থাকবে ২ জানুয়ারি পর্যন্ত। লখনউ পুলিশের তরফে জানানো হয়েছে, বড়দিন এবং বর্ষবরণে শান্তিশৃঙ্খলা বজায় রাখতেই এই পদক্ষেপ করা হয়েছে। না মানলে কড়া পদক্ষেপ করা হবে। বড়দিন এবং বর্ষবরণ উপলক্ষে যাতে বড় জমায়েত না হয় সেদিকেও নজর রাখবে লখনউ পুলিশ।




