• facebook
  • twitter
Friday, 6 February, 2026

আবার পর্দায় ফিরছেন সুস্মিতা

ফের বড় পর্দায় ফিরতে চলেছেন প্রাক্তন বিশ্বসন্দরী সুস্মিতা সেন।

সুস্মিতা সেন (File Photo: IANS)

ফের বড় পর্দায় ফিরতে চলেছেন প্রাক্তন বিশ্বসন্দরী সুস্মিতা সেন। এতদিন ধরে তাঁর ভক্তদের মনে এই কথাটাই ঘােরাফেরা করছিল যে, কবে তিনি আবার অভিনয়ে ফিরবেন। তাঁর ব্যক্তিত্ব তাঁকে বিশিষ্ট করে তুলেছে অন্যদের দৃষ্টিতে। বিশেষ করে অনেক মেয়েদের কাছেই তিনি অনুপ্রেরণা। তবে বেশ কয়েক বছর ধরে তিনি অভিনয় থেকে নিজেকে সরিয়ে রেখেছেন। এবং নিজের সবটা সময় মেয়েদের বড় করে তােলার পেছনেই নিয়ােজিত করেছিলেন।

সম্প্রতি ফিল্ম সমালােচক রাজীব মসন্দ-এর একটি শাে-তে এসে সুস্মিতা জানান, তিনি ফেরার পরিকল্পনা করছেন। তবে সেটা সিনেমার পর্দায় নয়। দেশের অন্যতম দুটি সেরা প্লাটফর্মে একদম অন্যধরনের দুটি প্রজেক্ট নিয়ে তাঁর কথা চলছে।

Advertisement

এমনকি খুব শীঘ্রই সেই দুটির একটির জন্য তিনি হয়ত শুটিং শুরু করবেন। অন্যদিকে তিনি নিজের ইন্সটাগ্রামে একটি সেলফি পােস্ট করেছেন। ক্যাপশনে বলেছেন- তিনি ফেরার জন প্রস্তুতি নিচ্ছেন। এবং তাঁর পােস্ট দেখে মনে হচ্ছে, তাঁর কামব্যাক প্রজেক্টের নাম ‘রাউন্ড টু’।

Advertisement

সুস্মিতার এক ভক্ত কমেন্ট করেছেন, ৪৩ বছর বয়সে আবার নতুন করে শুরু ! তার উত্তরে সুস্মিতা লিখেছেন, ‘হ্যাঁ ৪৩, এই বয়সেই আমি আবার নতুন করে শুরু করতে চাই, শিখতে চাই। কাজ ও শেখা কখনওই শেষ হয় না, যতক্ষণ না আমরা নিজেরা বলি যে এটা শেষ হয়েছে।

তবে কেন তিনি এতদিন ব্রেক নিয়েছিলেন? এই প্রশ্নের উত্তরে রাজীব মসন্দ-এর শাে-তে এসে সুস্মিতা জানিয়েছিলেন, তিনি রিনি ও আলিশাকে সুন্দর করে বড় করতে চেয়েছিলেন। তাদের বড় হয়ে ওঠার প্রতিটা মুহূর্তের সাক্ষী থাকতে চেয়েছিলেন। তবে রিনি ও আলিশা এখন অনেকটাই বড় হয়েছে, তাই তিনি আবারও কাজ করতে চাইছেন।

Advertisement