• facebook
  • twitter
Wednesday, 18 March, 2026

মথুরার মন্দিরে হাফপ্যান্ট, রাতপোশাক, ছেঁড়া জিন্স পরে ঢোকা নিষিদ্ধ

লখনউ, ২৩ জুন– মথুরার আরও একটি মন্দিরে ঢোকার ক্ষেত্রে পোশাকবিধি স্থির করে দিল কর্তৃপক্ষ। রাধা দামোদর মন্দিরের পর এবার রাধারানি মন্দির। রাধারানি মন্দিরের মূল ফটকের সামনে এ সংক্রান্ত নোটিসও টাঙিয়ে দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, হাফপ্যান্ট, বারমুডা বা মিনি স্কার্ট পরে আর মন্দিরে ঢোকা যাবে না। মথুরার মন্দিরটির অন্যতম কর্মকর্তা রাসবিহারী গোস্বামী জানিয়েছেন, আপাতত মন্দিরের মূল ফটকের

লখনউ, ২৩ জুন– মথুরার আরও একটি মন্দিরে ঢোকার ক্ষেত্রে পোশাকবিধি স্থির করে দিল কর্তৃপক্ষ। রাধা দামোদর মন্দিরের পর এবার রাধারানি মন্দির। রাধারানি মন্দিরের মূল ফটকের সামনে এ সংক্রান্ত নোটিসও টাঙিয়ে দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, হাফপ্যান্ট, বারমুডা বা মিনি স্কার্ট পরে আর মন্দিরে ঢোকা যাবে না।

মথুরার মন্দিরটির অন্যতম কর্মকর্তা রাসবিহারী গোস্বামী জানিয়েছেন, আপাতত মন্দিরের মূল ফটকের সামনে বিজ্ঞপ্তি টাঙানো হয়েছে। আগামী সপ্তাহের মধ্যেই এই নিয়ম কঠোর ভাবে চালু হয়ে যাবে। মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে আরও জানানো হয়েছে, ছেঁড়া জিন্স, রাতপোশাক পরেও ঢোকা যাবে না মন্দির চত্বরে।

Advertisement

কয়েক মাস আগে মথুরারই রাধা দামোদর মন্দিরে পোশাকবিধি চালু হয়েছিল। সেই মন্দিরে ঢোকার ক্ষেত্রেও হাফপ্যান্ট, বারমুডা, ছেঁড়া জিন্স, মিনি স্কার্ট নিষিদ্ধ। এ বার সেই পথেই হাঁটতে চলেছে অন্য একটি মন্দিরও। গত ২১ জুন বদাউনের বীরুয়াবাদি মন্দিরে ঢোকার ক্ষেত্রে জিন্স, টি-শার্ট নিষিদ্ধ ঘোষণা করা হয়।

Advertisement

Advertisement