• facebook
  • twitter
Friday, 6 February, 2026

সমকামী চরিত্রে কঙ্কনা

পরিচালক তনুজা চন্দ্রা পরিচালিত ছবি ‘আ মনসুন ডেট’ শীঘ্রই মুক্তি পেতে চলেছে।

কঙ্কনা সেন শর্মা(ছবি-ট্যুইটার)

‘পেজ থ্রি’ দিয়ে বলিউডে ডেবিউ করেছিলেন কঙ্কনা সেনশর্মা।অভিনয়ের জোরে নিজেকে অভিনেত্রী হিসাবে প্রমাণ করতে পেরেছেন অর্পনা তনয়া।ওই ছবিতে একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।এবার একটি শর্ট ফিল্মে সমকামীর চরিত্রে দেখা যাবে কঙ্কনাকে।পরিচালক তনুজা চন্দ্রা পরিচালিত ছবি ‘আ মনসুন ডেট’ শীঘ্রই মুক্তি পেতে চলেছে।

ছবিটি তৈরি হয়েছে সমকামীতাকে ঘিরে।ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন কঙ্কনা। ছবিটি পূর্ণ দৈঘ্যের ছবি নয়।একটি শর্ট ফিল্ম।পরিচালক ছবিটি সম্পর্কে জানিয়েছেন,“শর্ট ফিল্ম এমন একটা মাধ্যম যার মাধ্যমে স্বাধীনতা,সমতা এই বিষয়গুলি ভালােভাবে তুলে ধরা যায়।এখানে অনেক কিছু দেখান যায়,যেগুলি পূর্ণ দৈর্ঘের ছবিতে দেখান সম্ভব নয়।অনেক সময় ছবির দৈর্ঘ্য কম হওয়ায় অনেক ক্ষেত্রে আফসােস থেকে যায়।তবে শর্ট ফ্লিমের মাধ্যমে সমাজের সমস্যাগুলি সহজভাবে পরিচালক তুলে ধরেন।
ছবিটির চিত্রনাট্য লিখেছেন গজল ধানিওয়াল।ছবিতে দেখানাে হবে সমকামী প্রেম।একজন মহিলাকে ঘিরে।সে তার ভালােবাসার মানুষকে নিজের জীবনের সমস্ত গােপন রহস্য জানাবে।তারপর কী ঘটবে তাই নিয়ে তৈরি হয়েছে চিত্রনাট্য।তনুজা চন্দ্রার ছবিটি উত্তর আমেরিকার ‘ডিএফডব্লউ সাউথ এশিয়ার ফিল্ম ফেস্টিভ্যাল’-এ দেখানাে হয়েছে।৫ জুন ইউটিউব চ্যানেল ‘ ইরােস নাও’-তে দেখান হবে ছবিটি।

Advertisement

Advertisement

Advertisement