• facebook
  • twitter
  • youtube
Wednesday, 29 July, 2026

সাতসকালে নদিয়ায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল দুই তৃণমূল সমর্থকের 

রবিবার সকালে নদিয়ার নাকাশিপাড়ায় গুলিবিদ্ধ হয়ে দুই তৃণমূল সমর্থকের মৃত্যু হয়। এই ঘটনায় রীতিমতাে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।

সাতসকালে নদিয়ায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল দুই তৃণমূল সমর্থকের 

প্রতীকী ছবি (Photo: iStock)

রবিবার সকালে নদিয়ার নাকাশিপাড়ায় গুলিবিদ্ধ হয়ে দুই তৃণমূল সমর্থকের মৃত্যু হয়। এই ঘটনায় রীতিমতাে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। স্থানীয়রা পুলিশের হাতে একজনকে তুলে দিয়েছে।

রবিবার সকাল ন ট নাগাদ নদিয়ার নাকাশিপাড়ার কালিবাস এলাকা দিয়ে বাইকে করে তিনজন যুবক যাচ্ছিলেন তেঁতুল দফাদার, মহিদুল দফাদার, আকসাদ সেখ। আচমকাই বেশ কয়েকজন যুবক বাইকে করে এই তিনজনকে ধাওয়া করে।

বাইক নিয়ে পাট ক্ষেতে পড়ে যায় এই তিনজন। সেই সময় মহিদুল ও তেঁতুলকে লক্ষ্য করে এলােপাথাড়ি গুলি চালায় দুষ্কৃতীরা। রক্তাক্ত মহিদুলকে কোপানাে হয়।

গুলির শব্দে ছুটে আসেন স্থানীয়রা। সেই সময় আসাদ নামে একজনকে ধরে ফেলে স্থানীয়রা। গুলিবিদ্ধ মহিদুল ও তেঁতুলকে উদ্ধার করে বেথুয়াডহরি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘােষণা করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।