• facebook
  • twitter
  • youtube
Wednesday, 29 July, 2026

বিষ্ণুপুরে কুয়াশার জন্য দুর্ঘটনা, ট্রাক ঢুকে পড়ল চা দোকানে

বিষ্ণুপুরের একটি চা দোকানে কলকাতা গামী ট্রাক ঘন কুয়াশার জন্য নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে চা দোকানে ঢুকে পড়লে। গুরুতর জখম হন ট্রাক চালক ও খালাসি ।

বিষ্ণুপুরে কুয়াশার জন্য দুর্ঘটনা, ট্রাক ঢুকে পড়ল চা দোকানে

প্রতীকী ছবি (File Photo: iStock)

বৃহস্পতিবার সকালে ১১৭ নম্বর জাতীয় সড়ক ডায়মন্ড হারবার। রােডের বিষ্ণুপুরের একটি চা দোকানে কলকাতা গামী ট্রাক ঘন কুয়াশার জন্য নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে চা দোকানে ঢুকে পড়লে। গুরুতর জখম হন ট্রাক চালক ও খালাসি ।

সূত্রের খবর, ওই সময়ে চা দোকানে কয়েক জন মাটি কাটার শ্রমিক চা খাচ্ছিল। দোকানদার ও শ্রমিক সরে যেতে পারায় বড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পেয়েছে। ঘটনাস্থলে আসে বিষ্ণুপুর থানার পুলিশ। জখমদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।