পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব এবার পড়ল ভারতীয় শিক্ষা ব্যবস্থার উপরেও। ছাত্রছাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড পশ্চিম এশিয়ার একাধিক দেশে দশম শ্রেণির বোর্ড পরীক্ষা বাতিল এবং দ্বাদশ শ্রেণির কয়েকটি পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।
বোর্ড সূত্রে জানা গিয়েছে, পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে সিবিএসই-র অধীন যে সব বিদ্যালয় রয়েছে, সেখানে ৭ মার্চ থেকে ১১ মার্চ পর্যন্ত নির্ধারিত দশম শ্রেণির সব পরীক্ষা সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে। এর আগে যে পরীক্ষাগুলি ২, ৫ এবং ৬ মার্চে স্থগিত করা হয়েছিল, সেগুলিও বাতিলের তালিকায় রাখা হয়েছে। এই অঞ্চলের দশম শ্রেণির ছাত্রছাত্রীদের ফল কীভাবে প্রকাশ করা হবে, সে বিষয়ে পরে আলাদা নির্দেশিকা জারি করবে বোর্ড।
Advertisement
অন্যদিকে, দ্বাদশ শ্রেণির ৭ মার্চের নির্ধারিত পরীক্ষা আপাতত স্থগিত করা হয়েছে। পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সময়ে নতুন পরীক্ষার দিন ঘোষণা করা হবে বলে জানিয়েছে বোর্ড। একই সঙ্গে ৯ মার্চের পরের পরীক্ষাগুলি আদৌ নির্ধারিত সময়ে হবে কি না, তা নিয়েও পর্যালোচনা চলবে।
Advertisement
এই সিদ্ধান্তের ফলে বাহরিন, ইরান, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহি-সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে সিবিএসই পাঠ্যক্রমে পড়া ভারতীয় ছাত্রছাত্রীরা সরাসরি প্রভাবিত হয়েছে।
Advertisement



