লোকসভা ও বিধানসভায় আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন বিল ঘিরে বিরোধী শিবিরে ঐকমত তৈরির চেষ্টা শুরু করল কংগ্রেস। রবিবার ডিএমকে প্রধান এম কে স্ট্যালিন এবং এনসিপি প্রধান শরদ পাওয়ারের সঙ্গে আলাদা করে বৈঠক করবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। তাঁর সঙ্গে থাকবেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সনিয়া গান্ধীরও বৈঠকে যোগ দেওয়ার কথা। সংসদের বিশেষ অধিবেশনে ডিলিমিটেশন ও মহিলা সংরক্ষণ সংক্রান্ত বিল পেশের আগে বিরোধীদের অবস্থান স্পষ্ট করতেই এই উদ্যোগ।




