• facebook
  • twitter
  • youtube
Friday, 27 November, 2026

কলকাতা পুরসভায় রাস্তার নাম বদলের প্রস্তাব নিয়ে বৈঠক, খতিয়ে দেখছে কার্তিক মহারাজের উপদেষ্টা কমিটি

শুক্রবার কলকাতা পুরসভায় রাজ্য সরকারের গঠিত নামকরণ ও পুনর্নামকরণ উপদেষ্টা কমিটির বৈঠকে মোট ১২টি রাস্তার নাম বদলের প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে

কলকাতা পুরসভায় রাস্তার নাম বদলের প্রস্তাব নিয়ে বৈঠক, খতিয়ে দেখছে কার্তিক মহারাজের উপদেষ্টা কমিটি

Image: SNS

কলকাতার রাস্তার নামকরণ ও পুনর্নামকরণ নিয়ে প্রথম বৈঠকেই একাধিক গুরুত্বপূর্ণ প্রস্তাব উঠল। শুক্রবার কলকাতা পুরসভায় রাজ্য সরকারের গঠিত নামকরণ ও পুনর্নামকরণ উপদেষ্টা কমিটির বৈঠকে মোট ১২টি রাস্তার নাম বদলের প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। তার মধ্যে স্ট্যান্ড রোডের নাম বদলে মহারাজা শশাঙ্কের নামে করার প্রস্তাবও রয়েছে। বৈঠক শেষে এমনটাই জানিয়েছেন কমিটির সদস্য তথাগত রায়।

তথাগত জানান, সাধারণ মানুষের কাছ থেকেও রাস্তার নাম পরিবর্তনের একাধিক প্রস্তাব এসেছে। সব মিলিয়ে ১৬টি জায়গার নাম নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। স্ট্যান্ড রোডের নাম মহারাজা শশাঙ্ক সরণি করার বিষয়টি আলোচনায় উঠে এসেছে। তবে এ নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। প্রস্তাবগুলি খতিয়ে দেখে সুপারিশ হিসেবে রাজ্য সরকারের কাছে পাঠানো হবে।

আরও পড়ুন: তৃণমূলের দুই শিবিরকে ফের দিল্লিতে তলব নির্বাচন কমিশনের, ২৭ নভেম্বর শুনানি

কমিটির প্রধান উপদেষ্টা প্রণবানন্দ মহারাজ ওরফে কার্তিক মহারাজ জানান, তাঁদের কাছে আসা প্রস্তাবগুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ইতিহাস ও সংশ্লিষ্ট এলাকার গুরুত্ব বিবেচনা করেই নাম পরিবর্তনের সুপারিশ করা হবে। মহারাজা অগ্রসেনের নামেও রাস্তার নামকরণের প্রস্তাব এসেছে। অন্যদিকে, হাজরা রোড কার নাম অনুসারে হয়েছে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন কার্তিক মহারাজ। তাঁর কথায়, হাজরা নামে ঠিক কোন ব্যক্তিকে বোঝানো হয়েছে, তা তাঁর জানা নেই।

এ দিনের বৈঠকে কয়েকটি পরিচিত নামের ভবিষ্যৎ নিয়েও আলোচনা হয়েছে। লেনিনের নামে থাকা রাস্তার নাম পরিবর্তনের প্রস্তাব রয়েছে। অন্যদিকে, বিশ্ব বাংলা সরণি এবং সত্যজিৎ রায় সরণির নাম অপরিবর্তিত রাখার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।

শুধু রাস্তা নয়, মেট্রো স্টেশনের নাম পরিবর্তনের বিষয়টিও কমিটির বিবেচনায় রয়েছে। এ নিয়ে রেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন তথাগত রায়। সব প্রস্তাব পর্যালোচনার পর চূড়ান্ত সুপারিশ রাজ্য সরকারের কাছে পাঠাবে কমিটি।

দেখুন: