• facebook
  • twitter
  • youtube
Thursday, 19 November, 2026

টাকি পৌরসভার দুর্নীতি মামলায় CID-এর জালে প্রাক্তন হেড ক্লার্ক, গ্রেফতার প্রবীর চট্টোপাধ্যায়

টাকি পৌরসভার কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগে বড়সড় পদক্ষেপ করল CID। গ্রেফতার করা হল পৌরসভার প্রাক্তন হেড ক্লার্ক প্রবীর চট্টোপাধ্যায়কে।

টাকি পৌরসভার দুর্নীতি মামলায় CID-এর জালে প্রাক্তন হেড ক্লার্ক, গ্রেফতার প্রবীর চট্টোপাধ্যায়

File Photo

টাকি পৌরসভার কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগে বড়সড় পদক্ষেপ করল সিআইডি। গ্রেফতার করা হল পৌরসভার প্রাক্তন হেড ক্লার্ক প্রবীর চট্টোপাধ্যায়কে।

কলকাতা হাইকোর্টের নির্দেশে এই আর্থিক দুর্নীতির তদন্তভার গ্রহণ করেছিল সিআইডি। এরপর বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করে শুরু হয়েছিল তদন্ত।

কয়েক সপ্তাহ আগেই টাকি পৌরসভায় অভিযান চালিয়েছিল সিআইডি-এর একটি দল। প্রায় ১০ ঘণ্টা ধরে পৌরসভার চেয়ারম্যান সোমনাথ মুখোপাধ্যায়-সহ একাধিক পৌরকর্মীকে জিজ্ঞাসাবাদ করেছিলেন তদন্তকারীরা। পাশাপাশি সংগ্রহ করা হয়েছিল বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি।

সেই তদন্তের সূত্র ধরেই এবার গ্রেফতার করা হল প্রাক্তন হেড ক্লার্ক প্রবীর চট্টোপাধ্যায়কে।

গ্রেফতারের পর তাঁকে আদালতে পেশ করা হবে। তদন্তের স্বার্থে তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাতে পারে সিআইডি।

সিআইডি হেফাজতে পেলে তাঁকে ভবানী ভবনে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। পৌরসভার আর্থিক লেনদেন, দুর্নীতির অভিযোগ এবং এই ঘটনার সঙ্গে আর কারা জড়িত, সেই সংক্রান্ত নানা তথ্য উঠে আসতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা।