• facebook
  • twitter
  • youtube
Thursday, 19 November, 2026

ইন্দ্রনীল সেন-ব্রাত্য বসুর বিরুদ্ধে বাগুইআটি থানায় এফআইআর, ধর্ষণ-দুর্নীতির অভিযোগ

তাছাড়া ইন্দ্রনীল সেন এখন জেলেই আছেন। সুতরাং তাঁকে জেরা করতে কোনও অসুবিধা নেই। যদিও ইন্দ্রনীল সেন গ্রেপ্তার হওয়ার এতদিন

ইন্দ্রনীল সেন-ব্রাত্য বসুর বিরুদ্ধে বাগুইআটি থানায় এফআইআর, ধর্ষণ-দুর্নীতির অভিযোগ

Indranil Sen-Bratya Basu Photo-SNS

আর্থিক দুর্নীতির অভিযোগ এখন জেলে আছেন প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন। আর জেলে থাকাকালীন তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের যখন তদন্ত চলছে তখন আবার নতুন করে ইন্দ্রনীলের বিরুদ্ধে নয়া এফআইআর দায়ের হল বাগুইআটি থানায়। সেখানে ধর্ষণ থেকে শুরু করে যৌন হেনস্থা এবং দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে। এখানে আর একটি নতুন নাম যুক্ত হয়েছে। রাজ্যের প্রাক্তন মন্ত্রী ব্রাত্য বসু-সহ সরকারি অফিসারদের বিরুদ্ধে জিরো এফআইআর দায়ের হয়েছে বাগুইআটি থানায়। তাঁর বিরুদ্ধেও ধর্ষণ এবং দুর্নীতির অভিযোগ উঠেছে। কিন্তু সত্যিই কি ইন্দ্রনীল এবং ব্রাত্য ধর্ষণের মতো অপরাধ করেছেন? এই প্রশ্ন এখন উঠতে শুরু করেছে।

এদিকে ব্রাত্য বসুর বিরুদ্ধে আগেও কোনওদিন কোনও অভিযোগ ওঠেনি। বরং তিনি নাট্যকার হিসাবেই বিখ্যাত। শুধু তাই নয়, অভিনেতা হিসাবে নানা স্বীকৃতি পেয়েছেন। রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী ছিলেন তৃণমূল সরকারের জমানায়। তৃণমূল সরকার ক্ষমতা থেকে চলে যাওয়ার পর তাঁকে সেভাবে আর রাজনীতির ময়দানে দেখা যায়নি। এখন বাড়ি থেকে বিশেষ বের হন না বলেই খবর। তবে নাটক, সিনেমার কাজে মাঝেমধ্যে বের হন তিনি। সেখানে সূত্রের খবর, ইন্দ্রনীল সেন এবং ব্রাত্য বসুর বিরুদ্ধে ধর্ষণ, যৌন হেনস্থা, দুর্নীতি এবং অপরাধমূলক ষড়যন্ত্রের মতো একাধিক গুরুতর অভিযোগ উঠেছে। এখন এই বিষয়টি খতিয়ে দেখতেই জিরো এফআইআর দায়ের করা হয়েছে।

অন্যদিকে একাধিক নির্যাতিতা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন বলে খবর সামনে এসেছে। এই নির্যাতিতাদের পক্ষ থেকে ওঠা অভিযোগগুলি খতিয়ে দেখতে তদন্তের আবেদন জানিয়ে এক সমাজকর্মী রাজীব সরকার এই জিরো এফআইআর দায়ের করেছেন। এখানেই শেষ নয়, প্রাক্তন দুই মন্ত্রী ছাড়াও একাধিক সরকারি অফিসারের নাম রয়েছে ওই এফআইআরে বলেও জানা গিয়েছে। এই ঘটনায় বাগুইআটি থানায় জিরো এফআইআর দায়ের করা হয়েছে বলে সূত্রের খবর। এই অভিযোগ দায়ের হওয়ার পর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, ইতিমধ্যেই অভিযোগ সংশ্লিষ্ট থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে। এবার সংশ্লিষ্ট থানার পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ করা হবে।

তাছাড়া ইন্দ্রনীল সেন এখন জেলেই আছেন। সুতরাং তাঁকে জেরা করতে কোনও অসুবিধা নেই। যদিও ইন্দ্রনীল সেন গ্রেপ্তার হওয়ার এতদিন পর এমন অভিযোগ ওঠায় সন্দেহ হচ্ছে অনেকের। তার উপর ব্রাত্য বসুর বিরুদ্ধেও এতদিন পর এই অভিযোগ ওঠায় সন্দেহ প্রকাশ করছেন অনেকেই। ধর্ষণের চেষ্টা, তোলাবাজি এবং দুর্নীতির নানা গুরুতর অভিযোগ তুলে বাগুইআটি থানায় লিখিত অভিযোগ জমা দেন ওই সমাজকর্মী। গত ১২ নভেম্বর বাগুইআটি থানার ওসির কাছে এই অভিযোগ জমা দেওয়া হয়। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, ২০২৩ সালের ১৭৩(১) ধারার উল্লেখ করে অবিলম্বে জিরো এফআইআর দায়েরের আবেদন করেন তিনি।