• facebook
  • twitter
  • youtube
Tuesday, 17 November, 2026

‘মানুষকে খুন করলে ফাঁসি বা যাবজ্জীবন হয়, পশুপাখিকে হত্যা করলে কেন তা হবে না?

সম্প্রতি বিক্রমগড়ের দুটি সারমেয় খুনের ঘটনায় প্রশংসনীয় ভূমিকা নিয়েছে কলকাতার পুলিশ প্রশাসন। অভিযুক্তকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

‘মানুষকে খুন করলে ফাঁসি বা যাবজ্জীবন হয়, পশুপাখিকে হত্যা করলে কেন তা হবে না?

সম্প্রতি বিক্রমগড়ের দুটি সারমেয় খুনের ঘটনায় প্রশংসনীয় ভূমিকা নিয়েছে কলকাতার পুলিশ প্রশাসন। অভিযুক্তকে গ্রেপ্তার করেছিল পুলিশ। পরে আদালত তাঁকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে। এ রাজ্যে বর্তমান সরকারের ভূমিকার প্রশংসা এখন সর্বস্তরে। ‘আগে তো এই ধরণের মামলায় গ্রেপ্তার হতই না। এবার তো হল’ –এই মতই পোষণ করছেন এই সমাজের অনেক মানুষই।

কিন্তু প্রশ্ন হল যে আইন আমাদের দেশে পশুপাখিরদের জন্য রয়েছে তা কতটা আঁটোসাঁটো? কলকাতার পশুপ্রেমীদের দাবি জীবজন্তুর স্বার্থে গোটা আইনটাই বদলানো দরকার। না হলে অভিযুক্তরা এক সময়ের পর ছাড়া পেয়ে যাবে। ‘মানুষকে খুন করলে ফাঁসি বা যাবজ্জীবন হয়। কিন্তু পশুপাখিকে হত্যা করলে কেন তা হবে না?’ এই প্রশ্নই তুলছেন কলকাতার পশুপ্রেমী সংগঠনের সদস্যরা।

বিক্রমগড়ে সম্পর্ক বিচ্ছেদ হওয়ার কারণে সঙ্গীনীর দুই কুকুরকে হত্যা করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সন্দীপ ভট্টাচার্য নামে এক ব্যক্তিকে। হয়ত এই ঘটনাও ধামাচাপা পড়ে যেত। যদি না অভিনেত্রী তথা পশুপ্রেমী দেবলীনা দত্ত ১৪ নভেম্বর রাতে হস্তক্ষেপ করতেন। তাঁরও দাবি একই। বর্তমান রাজ্য সরকার যখন সব দিকেই নজর দিচ্ছেন, তখন অবলা প্রাণীদের প্রতিও কড়া নজর দেওয়া উচিৎ।

তিনি জানিয়েছেন, ‘পশু নির্যাতনের ক্ষেত্রে যে আইন রয়েছে, তা আজকের সমাজের জন্য বেশ পুরোনো। শুধু তাই নয়, অভিযুক্ত ব্যক্তি সহজেই আইনের ফাঁক গলে বেরিয়ে যেতে পারেন। তাঁর অনুরোধ যেন এই আইন সংশোধন করা হয়। পশুদের উপরে নির্যাতন করলেও যেন কড়া শাস্তি দেওয়া হয় ঠিক যেমনটি মানুষের ক্ষেত্রে প্রযোজ্য’, সেই আর্জি জানিয়েছেন দেবলীনা। অন্যদিকে পশুদের ক্ষেত্রেও কড়া আইন হলে এই ধরণের অপরাধীরা আইন ভাঙার সাহস পাবে না বলে মনে করছেন অনেকেই।

বিক্রমগড়ের একটি বাড়িতে থাকতেন সন্দীপ ভট্টাচার্য ও তাঁর লিভ-ইন-পার্টনার ডিজে পরিনভা। সম্প্রতি, ডিজে পরিনভা লিভ-ইন পার্টনার সঞ্জীবের সঙ্গে বিচ্ছেদ ঘটান। তারপর সেই ফ্ল্যাট ছেড়ে চলে যান অন্যত্র। তবে ফ্ল্যাটে রেখে যান তাঁর পোষ্যদের। অভিযোগ, এরপর রাগে-ক্ষোভে সঞ্জীব ভিডিও কল করেন তাঁর লিভ-ইন পার্টনারকে। সেই ভিডিও কলে দেখা যায়, একটি কুকুরকে সঞ্জীব গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে দেখাচ্ছে।

স্থানীয়দের অনুরোধে ঘটনাস্থলে যান অভিনেত্রী এবং পশুপ্রেমী দেবলীনা দত্ত। যোগাযোগ করা হয় মন্ত্রী অগ্নিমিত্রা পালের সঙ্গেও। যাদবপুর থানার পুলিশ মানসিক বিকৃতির শিকার ওই ব্যক্তিকে আটক করে। মৃত কুকুরদের দেহ লময়নাতদন্তের জন্যও পাঠানো হয়।

অন্যদিকে এই প্রসঙ্গে বেশ কয়েকবার রাজ্য সরকারের প্রতিনিধিদের সঙ্গে আলোচনাও হযেছে পশুপ্রেমী সংগঠনের।বর্তমান সরকারের জন্যই পথ কুকুরদের ক্ষেত্রে শুরু হয়েছে ডগ ফিডিং জোন। আরও একাধিক পরিকল্পনাও রয়েছে মন্ত্রী অগ্নিমিত্রা পলের। যা হয়ত ভবিষ্যতে সুদিন দেখাবে।