জগদ্ধাত্রী পুজোয় কৃষ্ণনগরে দর্শনার্থীদের বাড়তি ভিড় সামাল দিতে রানাঘাট ও কৃষ্ণনগরের মধ্যে এক জোড়া বিশেষ ইএমইউ ট্রেন চালাবে শিয়ালদহ ডিভিশন। ১৭ ও ১৮ নভেম্বরের রাত এবং ১৮ ও ১৯ নভেম্বরের রাতে চলবে এই বিশেষ ট্রেন। পুজোর রাতে প্রতিমা দর্শন সেরে বাড়ি ফেরা কিংবা কৃষ্ণনগরে পৌঁছনোর জন্য যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই এই ব্যবস্থা নিয়েছে পূর্ব রেল।
অন্যদিকে, ফিরতি বিশেষ ট্রেনটি কৃষ্ণনগর সিটি জংশন থেকে রাত ১২টা ৩০ মিনিটে ছাড়বে। জলালখালি হল্টে পৌঁছবে ১২টা ৩৪ মিনিটে, বাদকুল্লায় ১২টা ৩৯ মিনিটে, তাহেরপুরে ১২টা ৪৪ মিনিটে, বীরনগরে ১২টা ৪৭ মিনিটে এবং কালিনারায়ণপুরে ১২টা ৫১ মিনিটে। রানাঘাটে পৌঁছবে রাত ১টা ৫ মিনিটে। দু’টি ট্রেনই যাত্রাপথের সব স্টেশনে থামবে। ফলে রানাঘাট ও কৃষ্ণনগরের মাঝের স্টেশনগুলির যাত্রীরাও এই বিশেষ পরিষেবার সুবিধা পাবেন। রাতের দিকে অতিরিক্ত ট্রেন চালানোর ফলে পুজোর ভিড়ের মধ্যে যাতায়াত অনেকটাই সহজ হবে বলে মনে করা হচ্ছে।