• facebook
  • twitter
  • youtube
Thursday, 12 November, 2026

ফের ট্রেন দুর্ঘটনা! কানপুরে লাইচ্যুত চৌরী চৌরা এক্সপ্রেসের চারটি কামরা, অল্পের জন্য রক্ষা পেলেন ৩০০ যাত্রী

বুধবার বিকেলে কানপুর সেন্ট্রাল স্টেশনের ৭ নম্বর প্ল্যআটফর্ম থেকে ট্রেনটি ছাড়ার পরই দুর্ঘটনাটি ঘটে। স্টেশন ছেড়ে কিছু যেতেই লাইচ্যুত হয়ে পড়ে চারটি কামরা

ফের ট্রেন দুর্ঘটনা! কানপুরে লাইচ্যুত চৌরী চৌরা এক্সপ্রেসের চারটি কামরা, অল্পের জন্য রক্ষা পেলেন ৩০০ যাত্রী

Image: NAI

একই দিনে পর পর দুটি ট্রেন দুর্ঘটনা। বুধবার সকালে আসামে কলকাতা-সৈরাং এক্সপ্রেসের ছটি কামরা লাইনচ্যুত হয়। তার কয়েক ঘণ্টার মধ্যেই ফের রেল দুর্ঘটনা ঘটে উত্তরপ্রদেশে। কানপুর সেন্ট্রাল স্টেশনের কাছে লাইনচ্যুত হয় গোরক্ষপুরগামী চৌরী চৌরা এক্সপ্রেসের চারটি কামরা (Derailed Coaches Of Chauri Chaura Express)। ট্রেনে প্রায় ৩০০ জন যাত্রী ছিলেন। তবে তাঁরা প্রত্যেকেই নিরাপদে রয়েছেন বলে জানিয়েছেন রেল কর্তৃপক্ষ। কোনও হতাহতের খবর মেলেনি।

আইএএনএস সূত্রে খবর, বুধবার বিকেলে কানপুর সেন্ট্রাল স্টেশনের ৭ নম্বর প্ল্যআটফর্ম থেকে ট্রেনটি ছাড়ার পরই দুর্ঘটনাটি ঘটে। স্টেশন ছেড়ে কিছু যেতেই লাইচ্যুত হয়ে পড়ে চারটি কামরা(Derailed Coaches Of Chauri Chaura Express)। রেল সূত্রে খবর, ট্রেনটির নম্বর ১৫০০৩। কানপুর আনোয়ারগঞ্জ থেকে গোরক্ষপুর পর্যন্ত যাতায়াত করে চৌরী চৌরা এক্সপ্রেস।

বুধবার বিকেল ৫টা ৩ মিনিটে ট্রেনটি কানপুর সেন্ট্রাল স্টেশনের ৭ নম্বর প্ল্যাটফর্মে ঢোকে। এর ঠিক দুমিনিট পর অর্থাৎ ৫টা ৫ মিনিট নাগাদ স্টেশন ছেড়ে বেরোনোর সময়ই দুর্ঘটনাটি ঘটে। ট্রেনের বি৪, বি৫, বি৬ এবং বি৭—পর চারটি কামরা লাইচ্যুত হয়।

আরও পড়ুন: লাইনচ্যুত কলকাতা-সাইরাং এক্সপ্রেস, বাতিলের পাশাপাশি ঘুরপথে চলবে কোন কোন ট্রেন?

কানপুর সেন্ট্রালের ডেপুটি চিফ ট্রাফিক ম্যানেজার অক্ষাংশু গোভিল জানিয়েছেন, লাইচ্যুত চারটি কামরায় কমপক্ষে ৩০০ জন যাত্রী ছিলেন। তবে প্রত্যেকেই সুরক্ষিত রয়েছেন। ট্রেনটি স্টেশন ছাড়ার ঠিক পরেই দুর্ঘটনা ঘটনায় বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে।

উল্লেখ্য, বুধবার সকালেই আসামের গুয়াহাটি থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে ডিগারুর কাছে দুর্ঘটনার কবলে পড়েছিল কলকাতা-সৈরাং এক্সপ্রেস। সকাল ৬টা ৫৪ মিনিট নাগাদ ট্রেনটির ছটি কামরা লাইচ্যুত হয়। সেই ঘটনায় বেশ কয়েকজন আহত হন। একই দিনে কয়েক ঘণ্টার ব্যবধানে দেশের দুই প্রান্তে পর পর রেল দুর্ঘটনা ঘইরে স্বাভাবিক ভাবেই উত্তেজনা বেড়েছে।

দেখুন: আসামে ট্রেন দুর্ঘটনার পর যাত্রীদের জন্য বিকল্প ট্রেনের ব্যবস্থা, চলছে উদ্ধারকাজ