বিচারপতি এম এম সুন্দরেশ এবং বিচারপতি প্রসন্ন বি ভারালের বেঞ্চে শুক্রবার এই মামলার শুনানি হয়। তেজপালের হয়ে সওয়াল করেন প্রবীণ আইনজীবী কপিল সিব্বল। তাঁর মক্কেলের কারাদণ্ড স্থগিত রাখার আর্জি জানান তিনি। তবে সেই আবেদন মঞ্জুর করেনি আদালত। নথিতে থাকা ই-মেল ও বার্তার উল্লেখ করে সাজা স্থগিত রাখার দাবি জানানো হলেও, এই মামলায় তেমন কোনও স্বস্তি দেওয়ার কারণ দেখছে না শীর্ষ আদালত।




