ঘূর্ণিঝড় অর্ণবের (Cyclone Arnab) শক্তি কমলেও বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ায় ফের ঝড়বৃষ্টি হতে পারে। এর প্রভাব পড়তে পারে উপকূলবর্তী রাজ্যগুলিতে। যদিও পশ্চিমবঙ্গের উপকূলে কোনও সতর্কতা জারি করা হয়নি। অন্যদিকে উত্তরবঙ্গের একাধিক জেলায় শুক্রবার অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে (Weather Forecast)।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর (Weather Forecast), ঘূর্ণিঝড় অর্ণবের (Cyclone Arnab) অবশিষ্টাশ ছত্তীশগড় এবং ওড়িশার উপর নিম্নচাপ হিসেবে অবস্থান করছিল। সেটি উত্তর-পশ্চিম দিকে সরে গিয়ে ক্রমশ শক্তি হারিয়েছে। বর্তমানে তা সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় আরও দুর্বল হয়ে সাধারণ নিম্নচাপে পরিণত হতে পারে। ছত্তীশগড়ের উত্তরাংশে অবস্থান করবে ওই নিম্নচাপের অবশিষ্টাংশ।
আরও পড়ুন: ভুটানে হড়পা বান, উত্তরবঙ্গ-আসামে সতর্কতা! সঙ্কোশের জলস্তর না বাড়ায় স্বস্তি আলিপুরদুয়ারে
তবে দক্ষিণ আন্দামান সাগর ও সংলগ্ন এলাকায় নতুন করে একটি নিম্নচাপ অঞ্চল (Cyclone Arnab) তৈরি হয়েছে। নিম্নচাপটি ধীরে ধীরে উত্তর-পশ্চিম দিকে এগিয়ে ৩১ অক্টোবরের মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে পৌঁছবে। সেখানে শক্তি সঞ্চয় করে আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী দু’দিনে সেটি উত্তর দিকে সরে অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছাকাছি পৌঁছতে পারে। এর প্রভাবে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশে ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আপাতত বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই (Weather Forecast)। কলকাতা-সহ সমস্ত জেলাতেই আগামী বৃহস্পতিবার পর্যন্ত আকাশ মেঘলা থাকতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিও হতে পারে। তবে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শুক্রবার দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সমুদ্রের উপর থেকে ঘূর্ণিঝড় ও নিম্নচাপের প্রভাব আপাতত কেটে যাওয়ায় মৎস্যজীবীদের জন্যও কোনও সতর্কতা জারি করা হয়নি।
এদিন দার্জিলিং ও জলপাইগুড়িতে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস (Weather Forecast)। ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে। কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী হতে পারে। সেখানে বৃষ্টির পরিমাণ হতে পারে ৭ থেকে ১১ সেন্টিমিটার। কোচবিহার, দুই দিনাজপুর ও মালদহে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরে শনিবার পর্যন্ত ঝড়বৃষ্টি হতে পারে।
শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তামপাত্রা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ২.৬ ডিগ্রি বেশি। বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় ২.৭ ডিগ্রি কম।
দেখুন:




