• facebook
  • twitter
  • youtube
Wednesday, 28 October, 2026

চোরবাগানের ঘটনার পর সতর্ক পুলিশ, চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর মণ্ডপে চওড়া হবে ঢোকা ও বেরোনোর পথ

চন্দননগর পুলিশ কমিশনারেট এলাকায় এবার মোট ১৮১টি জগদ্ধাত্রী পুজো হওয়ার কথা। তার মধ্যে চন্দননগরে ১৩৩টি এবং ভদ্রেশ্বর থানা এলাকায় ৪৭টি পুজো হবে বলে জানা গিয়েছে

চোরবাগানের ঘটনার পর সতর্ক পুলিশ, চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর মণ্ডপে চওড়া হবে ঢোকা ও বেরোনোর পথ

Image: IANS/File Photo

দুর্গাপুজোয় চোরবাগানে পদপিষ্ট হওয়ার ঘটনা (Chorbagan Incident) থেকে শিক্ষা নিয়ে আসন্ন জগদ্ধাত্রী পুজোয় (Jagaddhatri Puja) ভিড় সামলাতে আগাম সতর্কতা নিতে চলেছে চন্দননগর পুলিশ কমিশনারেট ও প্রশাসন। দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুজো মণ্ডপগুলিতে ঢোকা ও বেরোনোর পথ আরও চওড়া করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া কোনও পুজো মণ্ডপেই ভিআইপ গেট থাকবে না বলে জানিয়েছে পুলিশ।

প্রশাসন সূত্রে খবর, চন্দননগর পুলিশ কমিশনারেট এলাকায় এবার মোট ১৮১টি জগদ্ধাত্রী পুজো (Jagaddhatri Puja) হওয়ার কথা। তার মধ্যে চন্দননগরে ১৩৩টি এবং ভদ্রেশ্বর থানা এলাকায় ৪৭টি পুজো হবে বলে জানা গিয়েছে। প্রতি বছর জগদ্ধাত্রী পুজোয় (Jagaddhatri Puja) চন্দননগরে বিপুল সংখ্যক দর্শনার্থীর ভিড় হয়। তাই ভিড় নিয়ন্ত্রণ করতে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে আগে থেকেই প্রয়োজনীয় পদক্ষেপ করতে চাইছে প্রশাসন।

আরও পড়ুন: চোরবাগান কাণ্ডে তদন্তে বাধা সিসিটিভি, ৩০টি ক্যামেরার মধ্যে ১৭টিই চালু ছিল না

চন্দননগরের ডেপুটি কমিশনার অফ পুলিশ জর্জ অ্যানেল জন জানিয়েছেন, ভিড় নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষের নিরাপত্তাই এখন প্রধান বিষয়। পরিস্থিতি বিবেচনা না করে ভিআইপি গেট চালু করার অনুমতি দেওয়া যাবে না বলেও তিনি ইঙ্গিত দিয়েছেন।

পুজো কমিটির তরফে কার্যকরী সভাপতি জয়দীপ ভট্টাচার্য জানিয়েছেন, এ বার মণ্ডপের ঢোকা ও বেরোনোর পথ আগের তুলনায় অনেকটাই চওড়া করা হবে। প্রতিটি গেটের প্রস্থ ১২ ফুট রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, জরুরি পরিস্থিতির জন্য আলাদা গেটও থাকবে। মণ্ডপের ভিতরে ও বাইরে পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক মোতায়েন করা হবে, যাতে অযথা ভিড় না হয় এবং দর্শনার্থীরা সুশৃঙ্খল ভাবে বেরতে পারে। এ ক্ষেত্রে পুলিশের সঙ্গে সমন্বয় রেখেই কাজ করা হবে।

আরও পড়ুন: ল্যান্ডফল সম্পন্ন হতেই শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, অন্ধ্র ও ওড়িশায় তাণ্ডবে ক্ষয়ক্ষতি

কমিশনারেটের এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, দুর্ঘটনা এড়াতে মণ্ডপের গেটগুলি যথেষ্ট মজবুত হতে হবে। গেটের কাঠামো পরীক্ষা করবেন পূর্ত দপ্তরের (পিডব্লিউডি) ইঞ্জিনিয়ারেরা। প্রয়োজনীয় পরীক্ষা ও যাচাইয়ের পরেই পুজো উদ্যোক্তাদের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে।

এবার জগদ্ধাত্রী পুজোর (Jagaddhatri Puja) শোভাযাত্রাতেও যানবাহনের সংখ্যা নিয়ন্ত্রণ করা হবে। প্রতিটি শোভাযাত্রায় সর্বাধিক চারটি ট্রাক রাখা যাবে। তার মধ্যে একটি ট্রাকে প্রতিমা এবং বাকি তিনটিতে আলোর সাজসজ্জা থাকবে। সব মিলিয়ে প্রতিমা ও আলোর কাঠামো নিয়ে মোট ২৪৫টি ট্রাক রাস্তায় নামবে বলে প্রশাস সূত্রে খবর। ভিড়ের পাশাপাপাশি শোভাযাত্রায়ও যাতে সুষ্ঠুভাবে হয় সেদিকে নজর রাখা হচ্ছে।

দেখুন: