নিউজিল্যান্ডে কঠিন টেস্ট সিরিজের আগেই ‘এ’ দল পাঠানো হয়েছে সেখানকার পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য। কিন্তু তা করতে গিয়ে ব্যাটিং বিপর্যয়ের মধ্যে পড়ল ভারতীয় ‘এ’ দল।
প্রথম বেসরকারি টেস্টের প্রথম দিনেই মাত্র ১১৩ রানে শেষ হয়ে গেল ভারতের ইনিংস। ব্যর্থদের তালিকায় রয়েছেন কে এল রাহুল, সাই সুদর্শন, অধিনায়ক ধ্রুব জুরেল এবং ওয়াশিংটন সুন্দর। পাঁচ ভারতীয় ব্যাটার রানের খাতা খুলতেই পারলেন না। বিপক্ষের পেসারদের দাপটে মাত্র ৩৯.৩ ওভারেই গুটিয়ে গেল ভারতীয় ইনিংস।
শনিবার লিঙ্কনের বার্ট সাটক্লিফ ওভালে টস জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠায় নিউজিল্যান্ড ‘এ’। ঘাসে ঢাকা পিচে শুরু থেকেই সাহায্য পেয়েছেন কিউয়ি বোলারেরা। সেই সুযোগ কাজে লাগিয়ে ভারতীয় ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দেন সাইমন কিন ও জাক গিবসন। কিন ২৪ রানে পাঁচ উইকেট নেন। গিবসনের সংগ্রহ ২৯ রানে তিন উইকেট।
ইনিংসের শুরুতেই ধাক্কা খায় ভারত। তৃতীয় ওভারেই ফ্রেজার শিটের বলে উইকেটকিপারের হাতে ক্যাচ দিয়ে শূন্য রানে ফেরেন রাহুল। আট বলের বেশি ক্রিজে থাকতে পারেননি তিনি। এর পর যশস্বী জয়সওয়াল ১৭ রান করে জাক বয়েলের বলে স্লিপে ক্যাচ দেন।
🚨 RINKU SINGH IS SCORING CENTURIES, WHILE INDIA A HAVE JUST BEEN BOWLED OUT FOR 113 AGAINST NEW ZEALAND A. 🤯
India A’s top order suffered a shocking collapse in today’s unofficial Test, with five batters dismissed for ducks. Meanwhile, Rinku Singh has smashed back-to-back Ranji Trophy centuries, scoring 112 against Bihar and an unbeaten 118 against Goa.
And yet, Rinku isn’t even part of India’s India A squad for this series.😳
one bad innings doesn’t mean these players don’t deserve their opportunities, and Ranji Trophy performances don’t automatically guarantee a place in the Test team. But when a batter is consistently converting domestic opportunities into hundreds, his exclusion deserves serious scrutiny.
The bigger question is whether Indian cricket is rewarding consistent domestic performances or simply sticking with its existing pool of favourites.🤔
India A’s collapse makes the debate even more interesting. Nobody is asking selectors to drop players after one failure, but if domestic cricket is the pathway to international cricket, why isn’t Rinku Singh’s outstanding red-ball form enough to earn him a place in the India A setup?🤷♂️ https://t.co/r5I6CibXoJ
— Nervous90s (@Nrvs90s) October 24, 2026
দেবদত্ত পাড়িক্কল কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন। ৭৭ বলে ৩২ রান করেন তিনি। কিন্তু তাঁর ইনিংসও বড় রূপ নিতে পারেনি। গিবসনের বলে উইকেটকিপারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন পাড়িক্কল। ২৯ ওভারে ভারতের স্কোর দাঁড়ায় পাঁচ উইকেটে ৫৬।
এর পর শুরু হয় আরও ভয়াবহ পতন। সাই সুদর্শনকে শূন্য রানে বোল্ড করেন কিন। ভারতীয় ‘এ’ দলের অধিনায়ক জুরেল করেন মাত্র এক রান। তিনিও কিনের শিকার। এর পর ওয়াশিংটন সুন্দরকে শূন্য রানে ফেরান গিবসন। একের পর এক উইকেট হারিয়ে কার্যত দিশাহারা হয়ে পড়ে ভারতীয় শিবির।
ভারতের ব্যাটিং বিপর্যয়ের মধ্যে একমাত্র উজ্জ্বল মুখ যশ রাঠোর। সতীর্থদের আসা-যাওয়ার মাঝেও পাল্টা আক্রমণের পথে হাঁটেন তিনি। মাত্র ৪৯ বলে ৪৪ রান করে অপরাজিত থাকেন রাঠোর। তাঁর ইনিংসে ছিল তিনটি চার ও তিনটি ছয়।
অন্যান্য ব্যাটারদের ব্যর্থতার মধ্যেও রাঠোরের আক্রমণাত্মক ব্যাটিংয়েই একশোর গণ্ডি পেরোয় ভারত। ফ্রেজার শিটকে পর পর দু’টি ছক্কা মেরে দলকে ১০০ রানের কাছে নিয়ে যান তিনি।
অংশুল কম্বোজ করেন ১০ রান। অকিব নবি করেন পাঁচ। কিন্তু শেষ দিকে আর কোনও প্রতিরোধ গড়ে তুলতে পারেনি ভারত। কিনের বলে আউট হন নবি। এর পর আকাশ দীপ ও মুকেশ চৌধুরীও বিনা রানে ফিরে যান। ৩৯.৩ ওভারে ১১৩ রানে শেষ হয় ভারতের ইনিংস।
বল হাতে দুরন্ত পারফরম্যান্সের পর ব্যাট হাতেও ভাল শুরু করে নিউজিল্যান্ড ‘এ’। ভারতীয় পেসাররা চেষ্টা করলেও হোম টিমের ওপেনারদের দ্রুত ফেরাতে পারেননি। ১৬ ওভারেই ৫০ রানের গণ্ডি পেরিয়ে যায় নিউজিল্যান্ড। ক্রিজে ২৪ রানে অপরাজিত ছিলেন রাইস মারিউ। কার্টিস হিফি করেন ১৫ রান।
প্রথম ইনিংসে ভারতের ব্যাটিং বিপর্যয়ের পর ম্যাচে নিয়ন্ত্রণ নেওয়ার পথে এগোচ্ছে নিউজিল্যান্ড ‘এ’। অন্য দিকে, ঘাসে ঢাকা পিচে ভারতীয় ব্যাটারদের এই ব্যর্থতা নিঃসন্দেহে উদ্বেগ বাড়াবে দলের জন্য। বিশেষ করে রাহুল, সুদর্শন ও সুন্দরদের মতো পরিচিত মুখরা রান না পাওয়ায় প্রশ্ন উঠছে আসন্ন টেস্ট সিরিজের জন্য ব্যাটিংয়ের প্রস্তুতি নিয়েও।




