• facebook
  • twitter
  • youtube
Saturday, 17 October, 2026

গুজরাতের ওষুধ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৫ শ্রমিক, আহত ৬

কারখানার ১৫ কিলোমিটারের একটি রিঅ্যাক্টের বিস্ফোরণ হয়। বিস্ফোরণের অভিঘাতে কারখানার বিভিন্ন জায়গায় যন্ত্রাংশ ও ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে

গুজরাতের ওষুধ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৫ শ্রমিক, আহত ৬

Image: IANS

গুজরাতের ভরুচ জেলার একটি ওষুধ কারখানায় ভয়াবহ বিস্ফোরণে (Gujarat Pharma plant blast) মৃত্যু হল অন্তত পাঁচ শ্রমিকের। শুক্রবার গভীর রাতে হাইড্রোজেনেশন প্রক্রিয়া চলাকালীন একটি রিঅ্যাক্টর বিস্ফোরিত হয়ে এই দুর্ঘটনা ঘটে। ঘটনায় আহত হয়েছেন আরও ছ’জন। শনিবার প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, বিস্ফোরণের পর মিথিলিন ডাইক্লোরাইড(এমডিসি) গ্যাস ছড়িয়ে পড়ায় পরিস্থিতি আরও গুরুতর হয়ে ওঠে।

আইএএএস-এর প্রতিবেদন অনুযায়ী, ভরুচ জেলার ভাগরা তালুকের সায়খা গুজরাত ইন্ডস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন (জিআইডিসি) শিল্পাঞ্চলে অবস্থিত সিনজিল ফার্মাকেম কারখানায় এই বিস্ফোরণ ঘটে। কারখানার ১৫ কিলোমিটারের একটি রিঅ্যাক্টের বিস্ফোরণ হয়। বিস্ফোরণের অভিঘাতে কারখানার বিভিন্ন জায়গায় যন্ত্রাংশ ও ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে (Gujarat Pharma plant blast) ।

আরও পড়ুন: ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দীপকে-কে গ্রেপ্তার করল পুলিশ

আহতদের ভর্তি করা হয়েছে ভরুচ ও ভদোদরার হাসপাতালে

বিস্ফোরণে আহত ছজন শ্রমিককে চিকিৎসার জন্য ভরুচ ও ভদোদরার বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মৃতদের দেহ উদ্ধার করে ভরুচ সিভিল হাসপাতালে পাঠানো হয়েছে। ভরুচের সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট মনীষা মানানি জানিয়েছেন, হাইড্রোজেনেশন প্রক্রিয়া চলাকালীনই বিস্ফোরণটি ঘটে।মৃত পাঁচ শ্রমিকরে মধ্যে চার জনের পরিচয় জানা গিয়েছে। তাঁরা হলেন ভাগরার শিফট ইনচার্জ ২৭ বছর বয়সি জয়দীপ পটেল, ২৪ বছর বয়সি অনিকেত কুমার হরিকিশোর, ২০ বছর বয়সি অর্জুন রামসিং গৌতম এবং বৃন্দ তালাভিয়া। পঞ্চম মৃতের পরিচয় এখনও জানা যায়নি।

বিস্ফোরণের কারণ খতিয়ে দেখছেন আধিকারিকেরা

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পৌঁছয় গুজরাত দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ (জিপিসিবি) এবং শিল্প নিরাপত্তা ও স্বাস্থ্য দপ্তরের তদন্তকারী দল। বিস্ফোরণের কারণ এবং রাসায়নিক গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।

কী কারণ বিস্ফোরণ হল, কারখানা নির্ধারিত শিল্প নিরাপত্তা বিধি যথাযথভাবে মানা হচ্ছিল কি না, ত খতিয়ে দেখছেন আধিকারিকেরা। দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। রাসায়নিক গ্যাস কতটা ছড়িয়েছে এবং নিরাপত্তার কোনও গাফিলতি থেকে এই দুর্ঘটনা ঘটেছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে।

আরও পড়ুন: সিবিআই মামলায় সুপ্রিম কোর্টে জামিন, আর জি কর কাণ্ডে দু’বছর পর বড় স্বস্তি প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের

এক বছরেরও কম সময় আগে কাজ শুরু কারখানার

প্রতিবেদন অনুযায়ী, সায়খা জিআইডিসি শিল্পাঞ্চলে সিনজিল ফার্মাকেম কারখানাটি এক বছরেরও কম সময় আগে কাজ শুরু করেছিল। ৫৩ জন কর্মীকে নিয়ে কারখানাটির উৎপাদন শুরু হয়।

কারখানার নিরাপত্তাব্যবস্থা এবং কাজ পরিচালনার পদ্ধতি খতিয়ে দেখা কথা রয়েছে তদন্তকারীদের। দুর্ঘটনার নেপথ্যের প্রকৃত কারণ এবং কোনও বিধি লঙ্ঘন করা হয়েছিল কি না তাও তদন্ত করে দেখা হবে।

দেখুন: