• facebook
  • twitter
  • youtube
Friday, 16 October, 2026

‘তেরঙা ওড়াও’ কর্মসূচি ঘিরে দিল্লিতে কড়া নিরাপত্তা, মোয়ায়েন ৩২ হাজার পুলিশ ও আধাসেনা

বৃহস্পতিবার সাংবাদকি বৈঠক দীপকে বলেন, ‘দেশের তেরঙা ওড়ানোর জন্য যদি আমাদের জেলে যেতে হয়, তা হলে আমরা তার জন্য প্রস্তত‘

‘তেরঙা ওড়াও’ কর্মসূচি ঘিরে দিল্লিতে কড়া নিরাপত্তা, মোয়ায়েন ৩২ হাজার পুলিশ ও আধাসেনা

Image: SNS

দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে শুক্রবার ‘তেরঙা ওড়াও’ কর্মসূচির ডাক দিয়েছেন সিজেপি প্রধান অভিজিৎ দীপকে। তবে কর্মসূচি শুরুর আগেই পার্ক বন্ধ রাখা সিদ্ধান্ত জানিয়েছে নিউ দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল (এনডিএমসি)। শুক্রবার ও শনিবার অর্থাৎ ১৬ ও ১৭ অক্টোবর সেন্ট্রাল পার্ক বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। অন্য দিকে সিজেপির কর্মসূচিকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সে জন্য শুক্রবার দিল্লিতে ৩২ হাজার পুলিশ ও আধাসেনা মোতায়েন করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

কর্মসূচির আগেই তাঁকে আটক করা হতে পারে বলে আশঙ্কা করছেন দীবকে। তাঁর অভিযোগ নম্বর প্লেটহীন গাড়িতে করে তাঁকে অনুসরণ করা হচ্ছে। পাশাপাশি, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আইবি-র আধিকারিকেরা তাংর বাড়ির উপর নজর রাখছেন বলেও দাবি করেছেন তিনি। বৃহস্পতিবার সাংবাদকি বৈঠক দীপকে বলেন, ‘দেশের তেরঙা ওড়ানোর জন্য যদি আমাদের জেলে যেতে হয়, তা হলে আমরা তার জন্য প্রস্তত।‘ শুক্রবারের কর্মসূচিতে সাধারণ মানুষকেও যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: দশেরায় রাবণের পাশেই এবার পুড়বে ৩০ ফুটের আরশোলা: দিল্লির রামলীলায় ‘স্বচ্ছ ভারত’-এর নামে বদলার রাজনীতি?

দিল্লি পুলিশ সূত্রে খবর, কর্মসূচিকে কেন্দ্র করে শুক্রবার বিকেলে কনট প্লেস এলাকায় ৬০০০ পুলিশকর্মী মোতায়েন করা হবে। তাঁদের সঙ্গে থাকবে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশবাহিনী (সিএপিএফ)। গত ১০ অক্টোবর সিজেপির জ্ঞানেশ-বিরোধী কর্মসূচির আগে শুধু নয়াদিল্লিতে ৫০০০ পুলিশকর্মী মোতায়েন করা হয়েছিল। এ বার কেবল কনট প্লেস এলাকাতেই তার চেয়ে বেশি পুলিশ মোতায়েনের সিদ্ধান্তে নেওয়া হয়েছে।

শুক্রবার বিকেল ৫টায় ‘তেরঙা ওড়াও’ কর্মসূচি হওয়ার কথা। তবে দিল্লি পুলিশের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, এই কর্মসূচির জন্য অনুমতি দেওয়া হয়নি। আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এর পাশাপাশি দিল্লির বিভিন্ন এলাকায় বিএনএসএ ১৬৩ ধারা জারি করা হয়েছে। দিল্লি পুলিশ জানিয়েছে, অল্প কয়েক জনকে নির্দিষ্ট কোনও জায়গায় মিছিল করার অনুমতি দেওয়া হতে পারে। তবে কোন জায়গায় মিছিল করা যাবে এবং কত জনকে সেই অনুমতি দেওয়া হবে, তা এখনও পরিষ্কার নয়।

আরও পড়ুন: প্রথম দ্বিপাক্ষিক সফরে ভারতেই আসছেন নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ! মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা

এর আগে যন্তর মন্তরে বিক্ষোভ-প্রতিবাদ নিষিদ্ধ ঘোষণা করার পরেও জাতীয় পতাকা ওড়ান সিজেপি নেতা সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা-সহ সিজেপির সমর্থকরা।  মঙ্গলবার তাঁদের দু’জনকে গ্রেপ্তার করা হয়। বুধবার তাঁদের পাঁচ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। বর্তমানে দু’জনেই তিহাড় জেলে রয়েছেন। তাঁদের গ্রেপ্তারির প্রতিবাদে সরব হয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী-সহ একাধিক বিরোধী নেতা।

জাতীয় পতাকা ওড়ানো যে অপরাধ নয়, সেই বার্তা দিতেই শুক্রবার ফের পথে নামার সিদ্ধান্ত নিয়েছেন সিজেপি প্রধান দীপকে। কনট প্লেসের সেন্ট্রাল পার্কে তাঁর নেতৃত্বেই ‘তেরঙা ওড়াও’ কর্মসূচি হওয়ার কথা। এই কর্মসূচিকে ঘিরে দিল্লিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

দেখুন