• facebook
  • twitter
  • youtube
Monday, 12 October, 2026

যন্তর মন্তরে বিক্ষোভে নিষেধাজ্ঞা, প্রতিবাদের জন্য বিকল্প তিনটি স্থান নির্ধারণ

বিক্ষোভ বা প্রতিবাদ কর্মসূচির জন্য এবার থেকে রামলীলা ময়দান, বুরারি ময়দান এবং পূর্ব দিল্লির সিবিডি ময়দান ব্যবহার করতে হবে

যন্তর মন্তরে বিক্ষোভে নিষেধাজ্ঞা, প্রতিবাদের জন্য বিকল্প তিনটি স্থান নির্ধারণ

Image: SNS

দিল্লির যন্তর মন্তরে (Jantar Mantar) বিক্ষোভ বা প্রতিবাদ কর্মসূচি নিয়ে নিষেধাজ্ঞা জারি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের একটি কমিটির সুপারিশ মেনে এই সিদ্ধান্ত ঘোষণা করেছে দিল্লি পুলিশ। যন্তর মন্তরের  (Jantar Mantar) পরিবর্তে রাজধানীতে প্রতিবাদ কর্মসূচির জন্য তিনটি জায়গা নির্দিষ্ট করা হয়েছে। পুরনো দিল্লির রামলীলা ময়দান, উত্তর দিল্লির বুরারি ময়দান এবং পূর্ব দিল্লির সিবিডি ময়দান। ককরোচ জনতা পার্টির শান্তিপূর্ণ বিক্ষোভের অনুমতি চাওয়া নিয়ে টানাপোড়েনের মধ্যেই এই নতুন নির্দেশিকা জারি করা হয়েছে।

আরও পড়ুন: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে কেরল বিধানসভার প্রস্তাব আনছে কংগ্রেস সরকার, পাশে থাকতে পারে বামও

দিল্লি পুলিশের কমিশনার অনুরাগ কুমারের প্রকাশিত নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, কমিটির সুপারিশ অনুযায়ী যন্তর মন্তরকে  (Jantar Mantar) আর প্রতিবাদস্থল হিসেবে ব্যবহার করা যাবে না। বিক্ষোভ বা প্রতিবাদ কর্মসূচির জন্য এবার থেকে রামলীলা ময়দান, বুরারি ময়দান এবং পূর্ব দিল্লির সিবিডি ময়দান ব্যবহার করতে হবে। ওই তিনটি জায়গায় কর্মসূচি আয়োজনের অনুমতি চাওয়ার পদ্ধতি এবং প্রয়োজনীয় নিয়মকানুন সম্পর্কে শীঘ্রই একটি পৃথক নির্দেশিকা বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (এসওপি)প্রকাশ করা হবে।

গত ১১ অক্টোবর, রবিবার দিল্লি পুলিশের তরফে এই নির্দেশিকা প্রকাশ করা হয়। নতুন করে নির্ধারিত তিনটি প্রতিবাদস্থলের মধ্যে রামলীলা ময়দান পুরনো দিল্লিতে অবস্থিত। সিবিডি ময়দান পূর্ব দিল্লিতে এবং বুরারি ময়দান উত্তর দিল্লিতে অবস্থিত।

আরও পড়ুন: হরমুজ প্রণালীতে ফের জাহাজে হামলা, নিখোঁজ দুই ভারতীয় নাবিক

দিল্লির কেন্দ্রস্থলে অবস্থিত যন্তর মন্তর (Jantar Mantar) । এই তিনটি জায়গা থেকে যা অনেকটাই দূরে।  রামলীলা ময়দান প্রায় তিন কিলোমিটার, সিবিডি ময়দান প্রায় ১৩.৫ কিলোমিটার এবং বুরারি ময়দান প্রায় ৪৪ কিলোমিটার দূরে অবস্থিত।

এই বছরের ২৮ এপ্রিল দিল্লি পুলিশ একটি নির্দেশিকা জারি করেছিল। সেখানে যন্তর মন্তরকেই (Jantar Mantar) নির্দিষ্ট করা হয়েছিল। সেই নির্দেশিকার বদলে নতুন নির্দেশিকা জারি করল দিল্লি পুলিশ। এই বদলের কারণ হিসেবে মনে করা হচ্ছে, যন্তর মন্তরের (Jantar Mantar) আশেপাশে থাকা কিছু সরকারি দপ্তর। অফিসের আশেপাশে যাতে কর্মসূচি না করা হয়, তাই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

দেখুন: