• facebook
  • twitter
  • youtube
Friday, 9 October, 2026

আসামের নওগাঁতে চলছে ভোটগণনা, দু’বছর আগে জেতা এই আসনে কংগ্রেস কত নম্বর থাকবে?

প্রথম তিন রাউন্ডের গণনা শেষে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী দেবাশিস শর্মা। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেসের জেতা এই কেন্দ্রে দ্বিতীয় স্থানে রয়েছেন এআইইউডিএফ প্রধান বদরুদ্দিন আজমল। তৃতীয় স্থানে রয়েছেন কংগ্রেস প্রার্থী শিবামণি বোরা

আসামের নওগাঁতে চলছে ভোটগণনা, দু’বছর আগে জেতা এই আসনে কংগ্রেস কত নম্বর থাকবে?

Image: ANI

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন, উপনির্বাচনে ধাক্কা খেতে পারে বিজেপি। তবে নগাঁও লোকসভা কেন্দ্রের (Nagaon Lok Sabha Bypoll) উপনির্বাচনে প্রাথমিক গণনার ছবিতে অন্য ইঙ্গিত। প্রথম তিন রাউন্ডের গণনা শেষে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী দেবাশিস শর্মা। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেসের জেতা এই কেন্দ্রে দ্বিতীয় স্থানে রয়েছেন এআইইউডিএফ প্রধান বদরুদ্দিন আজমল। তৃতীয় স্থানে রয়েছেন কংগ্রেস প্রার্থী শিবামণি বোরা (Nagaon Lok Sabha Bypoll) ।

গত ৬ অক্টোবর পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের পাশাপাশি উপনির্বাচন হয়েছিল তামিলনাড়ুনর মদুরন্তকম ও ধরপুরম, পুদুচেরির থট্টঞ্চাবডী এবং আসামের নগাঁও লোকসভা কেন্দ্রে।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গ-সহ চার বিধানসভা আসনে চলছে ভোটগণনা

২০২৪ সালের লোকসভা নির্বাচনে নগাঁও কেন্দ্রে কংগ্রেস প্রার্থী প্রদ্যোৎ বরদলৈ বিজেপির সুরেশ বোরাকে দুই লক্ষেরও বেশি ভোটে পরাজিত করেছিলেন। তবে চলতি বছরের মার্চে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন প্রদ্যোৎ। পরে দিসপুর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রতীকে জয়ী হন তিনি।

তামিলনাড়ুর মদুরন্তকম ও ধরমপুরম বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের কারণও রাজনৈতিক দলবদল। চলতি বছরের বিধানসভা নির্বাচনে এডিএমকের টিকিটে জয়ী দুই মহিলা বিধায়ক কে মার্গাথম কুমারভেল ও পি সত্যভামা বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে শাসকদল টিভিকেতে যোগ দেন। ফলে ওই দুই কেন্দ্রে উপনির্বাচন অনিবার্য হয়ে পড়ে। টিভিকে দুই প্রাক্তন বিধায়ককেই ফের প্রার্থী করেছে। গণনার প্রাথমিক প্রবণতায় মদুরন্তকমে এগিয়ে রয়েছেন মার্গাথম। অন্যদিকে, ধরপুরমে এগিয়ে এডিএমকে।

আরও পড়ুন: নন্দীগ্রাম ও সংখ্যালঘু অধ্যুষিত রেজিনগরে প্রাথমিক গণনায় এগিয়ে বিজেপি

পুদুচেরির থট্টঞ্চাবডী কেন্দ্রেও উপনির্বাচনের কারণ মুখ্যমন্ত্রী আসন ছাড়া। চলতি বছরের বিধানসভা নির্বাচনে এনআর কংগ্রেসের প্রধান তথা মুখ্যমন্ত্রী এন রঙ্গস্বামী মঙ্গলম ও থট্টঞ্চাবডী দুই কেন্দ্র থেকেই জয়ী হয়েছিলেন। পরে থট্টঞ্চবডীর বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার ওই কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। প্রাথমিক গণনায় সেখানে এগিয়ে রয়েছে শাসকদল এনআর কংগ্রেস।

দেখুন: