• facebook
  • twitter
  • youtube
Tuesday, 6 October, 2026

আগরকরের জায়গায় অন্তর্বর্তী প্রধান নির্বাচক প্রাক্তন স্পিনার, পাকাপাকি দায়িত্বও হয়তো তাঁকেই

এক ক্রিকেট ওয়েবসাইটের খবর অনুযায়ী, আগরকরের চুক্তির মেয়াদ শেষ হয়েছে ৪ অক্টোবর । তার পরেই গুয়াহাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের মাঝে নির্বাচকদের বৈঠক হয়। সেই বৈঠকে আগরকর ছিলেন না। তাঁর জায়গায় বর্তমান নির্বাচকমণ্ডলীর সদস্য প্রজ্ঞান ওঝাকেই বৈঠক পরিচালনার দায়িত্ব দেয় বিসিসিআই

আগরকরের জায়গায় অন্তর্বর্তী প্রধান নির্বাচক প্রাক্তন স্পিনার, পাকাপাকি দায়িত্বও হয়তো তাঁকেই

Image: IANS

অজিত আগরকরের (Ajit Agarkar) অধ্যায় শেষ। এ বার ভারতীয় ক্রিকেটের নির্বাচক কমিটির শীর্ষে সাময়িক ভাবে দায়িত্ব নিচ্ছেন এক প্রাক্তন ভারতীয় বাঁহাতি স্পিনার। ২৪টি টেস্ট খেলা এই স্পিনারই এখন নির্বাচকদের অন্তর্বর্তী প্রধান। শুধু সাময়িক দায়িত্ব সামলানোই নয়, আগরকরের (Ajit Agarkar)  স্থায়ী উত্তরসূরি হিসাবেও তাঁর নাম উঠে আসছে।

এক ক্রিকেট ওয়েবসাইটের খবর অনুযায়ী, আগরকরের চুক্তির মেয়াদ শেষ হয়েছে ৪ অক্টোবর । তার পরেই গুয়াহাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের মাঝে নির্বাচকদের বৈঠক হয়। সেই বৈঠকে আগরকর (Ajit Agarkar) ছিলেন না। তাঁর জায়গায় বর্তমান নির্বাচকমণ্ডলীর সদস্য প্রজ্ঞান ওঝাকেই বৈঠক পরিচালনার দায়িত্ব দেয় বিসিসিআই।

আরও পড়ুন: নর্থইস্টকে সাত গোলের ঝড়ে লন্ডভন্ড করে শিল্ড ফাইনালে মোহনবাগানের সামনে ইস্টবেঙ্গল

এখন প্রশ্ন একটাই—এই অন্তর্বর্তী দায়িত্বই কি পাকাপাকি হতে চলেছে? সূত্রের খবর, ওঝাকে নিয়ে বিসিসিআইয়ের (BCCI) অন্দরে আপত্তি খুব বেশি নেই। একটি সূত্রের মত, ‘বিসিসিআইয়ে কখন কী হয়, আগে থেকে বলা যায় না। তবে ওঝা সকলের কাছেই গ্রহণযোগ্য প্রার্থী বলে মনে হচ্ছে।’

প্রধান নির্বাচক বাছাইয়ের ক্ষেত্রে অভিজ্ঞতাও ওঝার পক্ষে যাচ্ছে। বর্তমান নির্বাচকমণ্ডলীর সদস্যদের মধ্যে সবচেয়ে বেশি টেস্ট খেলেছেন তিনিই—২৪টি। শিবসুন্দর দাস খেলেছেন ২৩টি টেস্ট। আরপি সিংয়ের টেস্ট সংখ্যা ১৪ এবং অজয় রাত্রার ৬। বিসিসিআইয়ের (BCCI) প্রচলিত নিয়মে নির্বাচকমণ্ডলীতে সবচেয়ে বেশি টেস্ট খেলা সদস্যকে চেয়ারম্যান করার নজির রয়েছে।

আরও পড়ুন: দশ বছর পর কলকাতায় ফিরে উরুগুয়েকে সতর্ক করলেন দিয়েগো ফোরলান, ‘সময়, জায়গা দিলে ভারত বিপদে ফেলতে পারে’

তবে সিদ্ধান্ত এখনও চূড়ান্ত নয়। আগরকের জায়গায় নতুন কাউকে আনা হবে, নাকি ওঝাকেই স্থায়ী ভাবে দায়িত্ব দেওয়া হবে—তা নিয়ে বিসিসিআই (BCCI) এখনও আলোচনা করছে। সাম্প্রতিক সময়ে প্রাক্তন ভারতীয় উইকেটকিপার-ব্যাটার পার্থিব প্যাটেলের নামও প্রধান নির্বাচক পদের সম্ভাব্য প্রার্থী হিসাবে উঠে এসেছে।

এর মধ্যেই সামনে রয়েছে বড় দায়িত্ব। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের আসন্ন সিরিজের জন্য দল বাছাই করতে চলেছেন নির্বাচকেরা। সেই সফরে ভারত পাঁচটি টি-টোয়েন্টি, পাঁচটি এক দিনের ম্যাচ এবং দু’টি টেস্ট খেলবে। ফলে ওঝার অন্তর্বর্তী দায়িত্বের প্রথম পরীক্ষাই হতে পারে এই দল নির্বাচন।

অর্থাৎ, আপাতত ‘অন্তর্বর্তী’ হলেও প্রজ্ঞান ওঝার সামনে খুলে যেতে পারে বড় দরজা। আগরকের উত্তরসূরি হিসাবে শেষ পর্যন্ত তিনিই কি বসবেন নির্বাচক কমিটির শীর্ষে? উত্তর দেবে বিসিসিআইয়ের পরবর্তী সিদ্ধান্ত।

দেখুন: