• facebook
  • twitter
  • youtube
Monday, 5 October, 2026

বাড়িতে অগ্নিদগ্ধ বায়রন, উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে ভিন রাজ্যে

হাসপাতাল সূত্রে জানা গিয়েছিল, বিধায়ক চিকিৎসায় সাড়া দিচ্ছেন। পরিবারের তরফেও জানানো হয়েছে, আপাতত তাঁর অবস্থা নিয়ন্ত্রণে রয়েছে। পরে রবিবার কলকাতার অন্য এক হাসপাতালে তাঁকে নিয়ে গিয়ে ভর্তি করানো হয়।

বাড়িতে অগ্নিদগ্ধ বায়রন, উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে ভিন রাজ্যে

Photo: Facebook

অগ্নিদগ্ধ হয়ে বর্তমানে পারিবারিক হাসপাতালে চিকিৎসাধীন বায়রন বিশ্বাস। জানা গিয়েছে, মুর্শিদাবাদের সাগরদিঘির বিধায়ককে উন্নত চিকিৎসার জন্য ভিন রাজ্যে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করেছে তাঁর পরিবার। সোমবার রাতেই তাঁকে চেন্নাই বা বেঙ্গালুরুর কোনও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে বলে জানা গিয়েছে।

গত শনিবার সকাল ১১টা নাগাদ ধুলিয়ানে নিজের বাড়িতেই অগ্নিদগ্ধ হন বায়রন বিশ্বাস। গেস্ট হাউসের দোতলার ঘর থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। সেই সময় ঘরের মধ্যেই ঘুমোচ্ছিলেন বিধায়ক। তাঁকে বাঁচাতে গিয়ে দগ্ধ হন বায়রনের স্ত্রী-ও। যদিও তাঁর আঘাত গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসার পরে তাঁকে ওইদিন দুপুরে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।

ঘটনার খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছন স্থানীয়রা। বায়রনকে দ্রুত নিয়ে যাওয়া হয় তাদের পারিবারিক হাসপাতালে। সেদিন হাসপাতাল সূত্রে জানা গিয়েছিল, বিধায়ক চিকিৎসায় সাড়া দিচ্ছেন। পরিবারের তরফেও জানানো হয়েছে, আপাতত তাঁর অবস্থা নিয়ন্ত্রণে রয়েছে। পরে রবিবার কলকাতার অন্য এক হাসপাতালে তাঁকে নিয়ে গিয়ে ভর্তি করানো হয়।

আরও পড়ুন: গেস্ট হাউসে এসিতে আগুন, অগ্নিদগ্ধ বায়রন বিশ্বাস আইসিইউতে, চিকিৎসায় সাড়া

পরিবারের দাবি, ঘরের শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্রে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছিল। যদিও পুলিশ ও দমকলের তদন্তে আগুন লাগার সঠিক কারণ এখনও চূড়ান্ত ভাবে জানা যায়নি। বায়রনের দাদা মিল্টন বিশ্বাস জানিয়েছেন, রক্তে শর্করার মাত্রা কমে যাওয়ায় অসুস্থ বোধ করছিলেন বায়রন। তাই নিজের ঘরেই বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎ চিৎকার শুনে তাঁর ঘুম ভাঙে। ঘুম থেকে উঠে দেখেন ঘরে আগুন লেগেছে। আগুন নেভানোর চেষ্টা করতে গিয়ে তাঁর হাত-পায়ের বেশ কিছু অংশ পুড়ে যায়।

আরও পড়ুন: নিজের বাড়িতেই অগ্নিদগ্ধ বায়রন বিশ্বাস, অবস্থা আশঙ্কাজনক