চার গোলে ম্যাচ হারল ভারত, কিন্তু মাঠের শেষে যা দেখা গেল তা এককথায় ঐতিহাসিক! যুবভারতী ক্রীড়াঙ্গনে ব্রাজিল বনাম ভারতের ফুটবল উৎসব শেষ হতেই শুরু হল হুড়োহুড়ি। মাঠের ভেতরে লড়াই যতই হোক, রেফারির শেষ বাঁশি বাজতেই ভারতীয় দলের ফুটবলাররা আর নিজেদের আটকে রাখতে পারলেন না। বিপক্ষ শিবিরের বিশ্বসেরা তারকা ভিনিসিয়াস জুনিয়রের সাথে ফ্রেমবন্দি হতে রীতিমতো লাইন পড়ে গেল মাঠে!
ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদ উইঙ্গারের সাথে সেলফি আর ছবি তুলতে ভারতীয় প্লেয়ারদের মধ্যে রীতিমত হুড়োহুড়ি পড়ে যায়। ফুটবলাররা যে যার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সেই ছবি পোস্টও করতে শুরুও করে দেন। সোশ্যাল মিডিয়ায় সেই মুহূর্তের ছবি ও ভিডিও এখন সুপার ভাইরাল।
📸 | Indian Team players are queuing up to take photos with Vinicius Jr after the historic match.
The Brazilian superstar has a HUGE FANBASE in India! #IndianFootball 🤩 https://t.co/zuuE5sRUMC
— Indian Football Updates (@IndianFootyBest) October 3, 2026
পেশাদারিত্ব নাকি ‘ফ্যানবয়’ মোমেন্ট?
নেটিজেনদের একাংশ যখন ভারতের এমন বড় হারের পর প্লেয়ারদের সেলফি তোলার হিড়িক দেখে কিছুটা ট্রোল করছেন, ঠিক তখনই ফুটবলপ্রেমীদের মন জয় করে নিয়েছে ব্রাজিলের এই তারকা। মাঠের মধ্যে এতটা ধৈর্য আর হাসিমুখে প্রত্যেক ভারতীয় ফুটবলারের আবদার মেটানোয় ভিনির প্রশংসায় পঞ্চমুখ পুরো ফুটবল দুনিয়া। সমাজমাধ্যমে ভিনির এই ‘ক্লাসি জেসচার’ এখন ট্রেন্ডিং।
ম্যাচের স্কোরলাইন যাই বলুক না কেন, যুবভারতীর সবুজ গালিচায় ফুটবলের যে মেলবন্ধন দেখল কলকাতা, এ বঙ্গের ফুটবল ইতিহাস তা দীর্ঘদিন মনে রাখবে!




