• facebook
  • twitter
  • youtube
Saturday, 3 October, 2026

ককরোচদের বিরুদ্ধে এফআইআর দায়ের, মুম্বাই পুলিশের অনুমতি ছাড়া জমায়েতের জের

অথচ ককরোচদের দাবি, তাঁদের অনুমতি ইচ্ছে করেই দেওয়া হয়নি। অনুমতি চাওয়া হয়েছিল। শিবাজি পার্ক এলাকায় যানজটের অসুবিধা

ককরোচদের বিরুদ্ধে এফআইআর দায়ের, মুম্বাই পুলিশের অনুমতি ছাড়া জমায়েতের জের

Cockroach Janata Party (CJP) founder Abhijeet Dipke Photo-ANI

ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে-সহ অন্যান্য সদস্যদের বিরুদ্ধে দায়ের করা হল এফআইআর। মুম্বাই পুলিশের অনুমতি ছাড়া শিবাজি পার্কে জমায়েতের জেরে এই এফআইআর দায়ের করা হয়েছে। এমনই অভিযোগ সামনে এসেছে। এই এফআইআর নথিতে অভিজিৎ দিপকে-সহ প্রায় ৫০০ জনের নাম রয়েছে বলে সূত্রের খবর। এই এফআইআর নথির ভিত্তিতে কেউ গ্রেপ্তার হলে পরিস্থিতি বেশ অগ্নিগর্ভ হতে পারে বলেও মনে করা হচ্ছে। ইতিমধ্যেই কলকাতায় এসে এবার আন্দোলন করবে তাঁরা বলে সিদ্ধান্ত নিয়েছেন।

এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে ভোট চুরি করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন ককরোচরা। আর তাই এই ঘটনার মাস্টারমাইন্ড হিসাবে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে শিবাজি পার্কে একদিন আগেই জমায়েত করেন সিজেপি সদস্যরা। নয়াদিল্লিতেও ককরোচরা বিক্ষোভ-আন্দোলন করার ডাক দিয়েছে। সব মিলিয়ে গোটা দেশে একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু সেখানে জ্ঞানেশ কুমারের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

মুম্বাইয়ের শিবাজি পার্কে ২ অক্টোবর সিজেপির আন্দোলনের ঘটনায় এফআইআর দায়ের হতেই আন্দোলনের ঝাঁঝ বাড়াতে চাইছে ককরোচরা। এই এফআইআর করেছে পুলিশ। শিবাজি পার্ক থানায় মামলা দায়ের করা হয়েছে। বেআইনি জমায়েত এবং সরকারি অফিসারের নির্দেশ অমান্য করার অভিযোগ তোলা হয়েছে। আর তার ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ওই জমায়েত করার জন্য পর্যাপ্ত অনুমতি ছিল না ককরোচ জনতা পার্টির।

অথচ ককরোচদের দাবি, তাঁদের অনুমতি ইচ্ছে করেই দেওয়া হয়নি। অনুমতি চাওয়া হয়েছিল। শিবাজি পার্ক এলাকায় যানজটের অসুবিধা হবে, জনগণের সমস্যা হবে, এইসব অজুহাত দেখিয়ে অনুমতি দিতে চায়নি পুলিশ। অনুমতি না মিললেও জমায়েত করা হবে বলে আগেই ডাক দিয়েছিল ককরোচ জনতা পার্টি। সেই মতো ২ অক্টোবর বিকেল থেকে জমায়েত শুরু হয়। শিবাজি পার্কে এসে ভিড় করেন বহু সিজেপি সমর্থক। ওই অনুষ্ঠানে হাজির হয় একাধিক বলিউড তারকাকেও। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে ভারতের জাতীয় পতাকা হাতে জমায়েত করেছিলেন সমর্থকরা। এসআইআর এবং তাতে জ্ঞানেশ কুমারের কাজকর্ম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সিজেপি। একইসঙ্গে ২০২৩ সালে নির্বাচন কমিশনার নিয়োগের প্রক্রিয়ার বিরোধিতাও করেছে ককরোচ জনতা পার্টি।