• facebook
  • twitter
  • youtube
Monday, 28 September, 2026

ব্যাঙ্ক ধর্মঘট স্থগিত, আজ খুলছে ব্যাঙ্ক

ব্যাঙ্ক কর্মী-আধিকারিকদের সাতটি সংগঠনের যৌথ মঞ্চ ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস (ইউএফবিইউ) রবিবার রাতে বিবৃতি দিয়ে জানিয়েছে, আপাতত ধর্মঘট হচ্ছে না

ব্যাঙ্ক ধর্মঘট স্থগিত, আজ খুলছে ব্যাঙ্ক

Image: IANS

সোমবার থেকে শুরু হওয়ার কথা ছিল তিন দিনের দেশব্যাপী ব্যাঙ্ক ধর্মঘট (Bank Strike)। শেষ মুহূর্তে পিছিয়ে এসেছে ব্যাঙ্ক ইউনিয়নগুলি। ব্যাঙ্ক কর্মী-আধিকারিকদের সাতটি সংগঠনের যৌথ মঞ্চ ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস (UFBU) রবিবার রাতে বিবৃতি দিয়ে জানিয়েছে, আপাতত ধর্মঘট হচ্ছে (Bank Strike) না। ফলে সোমবার ২৮ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর বুধবার পর্যন্ত ব্যাঙ্ক পরিষেবা স্বাভাবিক থাকবে। ধর্মঘট স্থগিত (Bank Strike) হওয়ায় আপাতত স্বস্তি পেলেন লক্ষ লক্ষ গ্রাহক।

রবিবার রাতে আইবিএ-র সঙ্গে বৈঠকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে সমঝোতা হয়েছে। ব্যাঙ্কগুলিতে সপ্তাহে পাঁচ দিন কাজের দাবির পাশাপাশি শনিবারগুলিকেও ছুটির আওতায় আনার দাবি জানিয়েছিল ইউনিয়নগুলি। সেই দাবি খতিয়ে দেখতে অবিলম্বে একটি উচ্চপর্যায়ের যৌথ কমিটি গঠনে সম্মত হয়েছে আইবিএ।

এছাড়াও স্কেল IV এবং তার ঊর্ধ্বে থাকা আধিকারিকদেরর জন্য কার্যকর পারফরম্যান্স লিঙ্কড ইনসেনটিভ (PLI) প্রকল্পে পরিবর্তনের দাবি নিয়েও আলোচনা হবে। ইউনিয়নগুলির সঙ্গে এ বিষয়ে আলোচনা করার পর বিষয়টি সরকারের কাছে পাঠানো হতে পারে। ২০২৪ সালের ৮ মার্টে বৈঠকরে কার্যবিবরণীতে উল্লেখ থাকা অন্যান্য অমীমাংসিত বিষয় নিয়েও আলোচনা হবে বলে ইউনিয়নের তরফে জানানো হয়েছে।

আরও পড়ুন: রাজ্যের দায়িত্বে থাকাকালীন সুইসাইড নোটেও ‘দায়ী’ হিসেবে লেখা ছিল যাঁর নাম, তিনিই এখন  নির্বাচন কমিশনের সর্বময় কর্তা: বিতর্কের কেন্দ্রে জ্ঞানেশ কুমার

তিনদিনের ব্যাঙ্ক ধর্মঘটের আশঙ্কায় রবিবার অর্থাৎ ২৭ সেপ্টেম্বর সরকারি ব্যাঙ্ক ও আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্কগুলিকে খোলা রাখা হয়েছিল। গ্রাহকদের পরিষেবা যাতে দীর্ঘ সময় ব্যাহত না হয়, তা নিশ্চিত করতে অর্থ মন্ত্রকের তরফে এই নির্দেশ দেওয়া হয়েছিল।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাখা, অফিস, এটিএম-সংযুক্ত শাখা এবং কারেন্সি চেস্টগুলি রবিবার খোলা রাখা হয়েছিল। ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর তিনদিনের টানা ধর্মঘটের আগেই ২৬ ও ২৭ ছুটি ছিল। ফলে পরপর কয়েকদিন ব্যাঙ্ক পরিষেবা বন্ধ থাকার জন্য রবিবার ব্যাঙ্ক খোলা রাখা হয়।

২১ সেপ্টেম্বর অর্থ মন্ত্রক, সরকারি ব্যাঙ্ক, আঞ্চলিকি গ্রামীণ ব্যাঙ্ক, IBA এবং NABARD-এর বৈঠকের পর রবিবার ব্যাঙ্ক খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ধর্মঘট আপাতত স্থগিত হওয়ায় ব্যাঙ্ক পরিষেবা স্বাভাবিক (Bank Strike) থাকছে। তবে শনিবারের ছুটি, PLI প্রকল্প এবং অন্যান্য বকেয়া দাবিদাওয়া নিয়ে আলোচনা এখনও চলবে।

দেখুন: