• facebook
  • twitter
  • youtube
Thursday, 24 September, 2026

শিলিগুড়ি পুরসভার নির্বাচন কি এগিয়ে আসছে? ওয়ার্ড বিন্যাসের পরই আসছে ইভিএম

এখানে ওয়ার্ডের সংখ্যা বাড়লেও বুথ সংখ্যা একই আছে। প্রকাশিত খসড়া তালিকা থেকেই তা বোঝা যাচ্ছে। শিলিগুড়ি এবং ডাবগ্রাম

শিলিগুড়ি পুরসভার নির্বাচন কি এগিয়ে আসছে? ওয়ার্ড বিন্যাসের পরই আসছে ইভিএম

EVM Testing Photo-SNS

শিলিগুড়ি পুরসভা ভেঙে গিয়েছে। এই পুরসভার নির্বাচন দরকার। তা না হলে পুর পরিষেবা সঠিকভাবে পাবেন না স্থানীয় মানুষজন। এই পরিস্থিতি এখানে হয়ে গিয়েছে ওয়ার্ড বিন্যাসের কাজ। তাই তো ওয়ার্ড বিন্যাসের খসড়া তালিকা প্রকাশ হয়েছে। এবার ইভিএম আসছে শিলিগুড়িতে বলে খবর। প্রশাসন সূত্রে খবর, শুক্রবার হাওড়া থেকে প্রায় ৯০০ ইভিএম শিলিগুড়িতে আসবে। আগামী সপ্তাহ থেকে প্রথম পর্যায়ের ইভিএম পরীক্ষাও শুরু হয়ে যাবে। তাহলে কি শিলিগুড়ি পুরসভার নির্বাচন এগিয়ে আসছে? উঠছে প্রশ্ন। এই নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। পুরসভা নির্বাচন এগিয়ে আনতে পারে রাজ্য সরকার বলে মনে করছেন অনেকে।

সোমবার শিলিগুড়ি পুরসভার ওয়ার্ড বিন্যাসের খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশে সেটা প্রকাশ করেন দার্জিলিংয়ের জেলাশাসক হরিশংকর পানিক্কর। আর শুক্রবার হাওড়া থেকে এখানে আসবে ইভিএম। এখানে ৯০০ ইভিএম আসবে। এগুলি মজুত করা হবে সুভাষপল্লির গোডাউনে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশেই ইভিএমগুলি আসছে। সেগুলি দিয়ে পুরসভার নির্বাচন করা হবে। আগামী সপ্তাহ থেকে সেগুলি প্রাথমিকভাবে পরীক্ষা করার কাজ শুরু হবে।

এখানে ওয়ার্ডের সংখ্যা বাড়লেও বুথ সংখ্যা একই আছে। প্রকাশিত খসড়া তালিকা থেকেই তা বোঝা যাচ্ছে। শিলিগুড়ি এবং ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা কেন্দ্র দুটির অংশ নিয়ে এই পুরসভা গঠিত। এতদিন এখানে ওয়ার্ড সংখ্যা ছিল ৪৭টি। শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের ২৪৫টি বুথে ছিল ৩৩টি ওয়ার্ড। আর ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের ১৭৬টি বুথে ছিল ১৪টি ওয়ার্ড। এবার সেই বুথ সংখ্যা একই আছে। তবে ওয়ার্ড সংখ্যা বাড়িয়ে ৬৩টি করা হয়েছে। এবর সর্বদলীয় বৈঠক করা হবে।

এই ওয়ার্ড বৃদ্ধি নিয়ে বিরোধীরা শাসকদলকে সুবিধা পাইয়ে দেওয়ার কৌশল বলে অভিযোগ তুলেছেন। তবে বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা কমিটির সহ-সভাপতি রাজু সাহা বলেন, ‘নির্বাচনে হারের ভয়ে বিরোধীরা আবলতাবল বকছে।’  উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে পুরসভার ভোট হয়েছিল। এবার হয়তো ভোট এগিয়ে আনা হবে। ওয়ার্ড বিন্যাসের তালিকা চূড়ান্ত করার পর আসন সংরক্ষণের খসড়া তালিকা বের করা হবে। এখন দেখার ভোট এগিয়ে আসে নাকি সব পুরসভার সঙ্গেই হবে।