কলকাতার ‘কলা কুঞ্জ’-এ (কলামন্দির) বুধবার অনুষ্ঠিত হল ‘দ্য স্টেটসম্যান রুরাল রিপোর্টিং অ্যাওয়ার্ডস ২০২৫’ (The Statesman Award)। এই অনুষ্ঠানের মাধ্যমে ভারতের প্রত্যন্ত এবং গ্রামীণ এলাকার মানুষের জীবনে ঘটে চলা নানা সমস্যা নিয়ে অসাধারণ কাজ করা সাংবাদিকদের সম্মানিত করা হয়।
‘দিব্য মারাঠি’র সাংবাদিক দীপ্তি রাউত পেয়েছেন ‘দ্য স্টেটসম্যান রুরাল রিপোর্টিং অ্যাওয়ার্ডস ২০২৫ ‘-এর প্রথম পুরস্কার (The Statesman Award)। গ্রামীণ এলাকায় সেকেলে ও অপর্যাপ্ত পদ্ধতিতে সন্তান প্রসব করতে বাধ্য হওয়া মহিলাদের নিয়ে প্রতিবেদন লিখেছেন দীপ্তি রাউত। সেই প্রতিবেদনের জন্য তিনি প্রথম পুরস্কার (The Statesman Award) জিতে নেন।
In Photo | Dipti Raut of Divya Marathi receives the First Prize at The Statesman Awards for Rural Reporting 2025 for her reporting on unsafe childbirth practices among tribal women in Maharashtra. Her reporting also highlighted gaps in healthcare access and government welfare… pic.twitter.com/ZfjcNv9ZlM
— United News of India (@uniindianews) September 16, 2026
‘দ্য প্রিন্ট’-এর জ্যোতি যাদব পেয়েছেন দ্বিতীয় পুরস্কার(The Statesman Award)। বিহারের বেআইনি বালি উত্তোলন এবং অবৈধ মদের ব্যবসা নিয়ে প্রতিবেদন লিখেছেন তিনি। সোন নদীর তীরবর্তী গ্রামগুলিতে কীভাবে বেকারত্ব, রাজনৈতিক পৃষ্ঠপোষকতা এবং দুর্বল আইনের সুযোগ নিয়ে অবৈধ ব্যবসা গ্রামীণ জীবনে থাবা বসাচ্ছে তা তাঁর প্রতিবেদনে উঠে এসেছে।
In Photo | Jyoti Yadav of ThePrint receives the Second Prize at The Statesman Awards for Rural Reporting 2025 for her reporting on illegal sand mining and illicit liquor in rural Bihar.@jyotiyadaav | @TheStatesmanLtd pic.twitter.com/eEkomAD29z
— United News of India (@uniindianews) September 16, 2026
‘জনযুগম ডেইল’-এর আর সাম্বান কেরলের ইদামালাকুড়ির আদিবাসী সম্প্রদায়ের জীবন ও নানা সমস্যার উপর ধারাবাহিক প্রতিবেদন লিখেছেন। সে জন্য তিনি তৃতীয় পুরস্কার (The Statesman Award) জিতে নিয়েছেন। প্রত্যন্ত বনাঞ্চলে বসবাসের কারণে কীভাবে স্বাস্থ্য পরিষেবা, সন্তান প্রসব, শিক্ষা, জীবিকা এবং দৈনন্দিন জীবন প্রভাবিত হয়, তা তিনি তাঁর ধারাবাহিক প্রতিবেদনে তুলে ধরেছেন। পাশাপাশি রাজ্যের এই প্রত্যন্ত বনাঞ্চলে মহিলাদের সাক্ষরতার হারেও যে ঘাটতি রয়েছে, সেটিও প্রতিবেদনে উঠে এসেছে।
The Statesman Awards for Rural Reporting 2025
R. Samban of Janayugom Daily won the Third Prize at The Statesman Awards for Rural Reporting 2025 for his in-depth coverage of life in Idamalakudi, Kerala’s only tribal panchayat. His series explored how isolation shapes healthcare,… pic.twitter.com/pwcjVp7toR
— The Statesman (@TheStatesmanLtd) September 16, 2026
কুশরো ইরানি প্রাইজ ফর এনভায়রনমেন্টাল রিপোর্টিং ২০২৫
এদিকে, ‘ডিসঅ্যাপিয়ারিং আইল্যান্ডস অব ইন্ডিয়া’ শীর্ষক ধারাবাহিক প্রতিবেদনের জন্য ২০২৫ সালের ‘কুশরো ইরানি প্রাইজ ফর এনভায়রনমেন্টাল রিপোর্টিং’ জিতেছেন রেজি জোসেফ (The Statesman Award)। ভারতের দ্বীপপুঞ্জ এবং উপকূলবর্তী জনজীবনের উপর লেখা এই ধারাবাহিক প্রতিবেদনে পরিবেশগত নানা হুমকি বিশদে তুলে ধরা হয়েছে।
এই ধারাবাহিক প্রতিবেদনে জোসেফ ক্ষয়, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন এবং পরিবেশগত ক্ষতির কারণে ভারতের ভঙ্গুর দ্বীপপুঞ্জ ও উপকূলবর্তী জনপদগুলির উপর পড়া প্রভাব নথিবদ্ধ করেছেন। ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী ও বাস্তুতন্ত্রের সমস্যাগুলিকে সামনে এনে তাঁর প্রতিবেদন পরিবেশ সাংবাদিকতার গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছেন।
Cushrow Irani Prize for Environmental Reporting 2025
Reji Joseph won the Cushrow Irani Prize for Environmental Reporting 2025 for his wide-ranging series, “Disappearing Islands of India,” which documents the impact of erosion, rising seas, climate change and ecological damage on… pic.twitter.com/j9ZWptzI3A
— The Statesman (@TheStatesmanLtd) September 16, 2026
কলামন্দিরে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের নগরোন্নয়ন ও পুর বিষয়ক মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সাতের দশকে প্রতিষ্ঠিত ‘দ্য স্টেটসম্যান অ্যাওয়ার্ডস ফর রুরাল রিপোর্টিং’ (The Statesman Award)-এর মাধ্যমে ভারতের গ্রামীণ অঞ্চলের উন্নয়নমূলক ও অনুসন্ধানী সাংবাদিকতাকে সম্মান জানানো হয়। ২০২৫ সালে কোনও সংবাদপত্র, সাময়িকী বা ওয়েবসাইটে প্রকাশিত গ্রামীণ ভারতের উপর প্রতিবেদন এই পুরস্কারের জন্য বিবেচিত হয়েছে।
ভারতের গ্রামাঞ্চলের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়গুলি সম্পর্কে সচেতনতা বাড়ানোই এই পুরস্কারের (The Statesman Award) অন্যতম উদ্দেশ্য। গ্রামীণ সাংবাদিকতার জন্য প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কারের অর্থমূল্য হিসেবে যথাক্রমে ২৫ হাজার, ১৫ হাজার এবং ১০ হাজার টাকা দেওয়া হয়।
দেশের বিভিন্ন প্রান্তের সাংবাদিকরা গ্রামীণ ভারতের উপর তাঁদের অনুসন্ধানী নিবন্ধ ও প্রতিবেদন জমা দিয়েছিলেন। ইংরেজি অথবা যে কোনও আঞ্চলিক ভাষায়, ইংরেজি অনুবাদ-সহ বা অনুবাদ ছাড়াই প্রতিবেদন জমা দেওয়ার সুযোগ ছিল এখানে।
দেখুন: কলকাতার কলামন্দিরে গ্রামীণ সাংবাদিকতা ও পরিবেশ রিপোর্টিংয়ে সেরাদের সম্মান দ্য স্টেটসম্যানের




