গুরুগ্রামে (Gurugram)ফের প্রশ্নের মুখে পড়ল পথ নিরাপত্তা। গাড়িকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে বলায় এক মহিলা বাইকারের মোটরবাইকে (Biker) ধাক্কা মারার অভিযোগ। দুর্ঘটনার পর গাড়িটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলেও অভিযোগ উঠেছে। ধাক্কার জেরে বাইক থেকে ছিটকে পড়েন ওই মহিলা। তাঁর মোটরবাইকটিকেও (Biker) কয়েক মিটার পর্যন্ত টেনে নিয়ে যায় গাড়িটি।
‘সিয়া’ নামে পরিচিত ওই মহিলা বাইকার(Biker) । তিনি ‘rebelwheels sia’ নামে একটি ইনস্টাগ্রাম পেজ চালান। ঘটনার একটি ভিডিও প্রকাশ করে তিনি দাবি করেছেন, গুরুগ্রামের রাস্তায় তিনি নিজেকে নিরাপদ বলে মনে করছেন না। তাঁর অভিযোগ, দুর্ঘটনা ঘটিয়েও অভিযুক্তরা পালিয়ে যেতে ভয় পাচ্ছে না।
কী হয়েছিল?
রবিবার গুরুগ্রামের গল্ফ কোর্স রোডে এই ঘটনা ঘটে। সিতা তাঁর Aprilia RS 457 স্পোর্টস বাইক নিয়ে বাইকিং দলের কয়েকজন সদস্যের সঙ্গে যাচ্ছিলেন। তাঁর দাবি, যাত্রার শুরুর পর থেকেই একটি গাড়ি তাঁকে অনুসরণ করতে থাকে। ওই গাড়িতে কয়েকজন ছিলেন।
সিয়া অভিযোগ করেছেন, গাড়িটি বারবার তাঁর বাইকের (Biker) খুব কাছে চলে আসছিল। আর গাড়িতে থাকা ব্যক্তিরা তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন বলেও তিনি জানান। তিনি তাঁদের নিরাপদ দূরত্ব বজায় রাখতে বলেন। এরপর ওই গাড়িতে থাকা ব্যক্তিরা সিয়াকে বাইক থামাতে বলেন। তাঁর দাবি, গাড়িতে থাকা ব্যক্তিদের দেখে তাঁর মদ্যপ বলে মনে হচ্ছিল।
এরপর গাড়িটিকে টপকে বাইক নিয়ে তিনি এগিয়ে যান। তাঁর পিছনে থাকা এক বন্ধুও গাড়িটিকে তাঁর কাছাকাছি যাওয়া থেকে আটকানোর চেষ্টা করেন। সিয়ার দাবি, এরপরও গাড়িটি তাঁদের অনুসরণ করতে থাকে। একসময় গাড়ির চালক তাঁর বাইকের সামনে ঢোকার চেষ্টা করেন। তখনই গাড়িটি তাঁর বাইকে ধাক্কা মারে এবং দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়। পুরো ঘটনাটি সিয়ার বাইকে লাগানো অ্যাকশন ক্যামেরায় রেকর্ড হয়েছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: টেমসের তীরে প্রথম ‘গঙ্গা আরতি’, ধর্মীয় আবেগের সঙ্গে পরিবেশরক্ষার বার্তা
ট্রাফিক সিগন্যালে গাড়িচালককে আটকানোর চেষ্টা
দুর্ঘটনার পর সিয়ার এক বন্ধু গাড়িটিকে অনুসরণ করে চালককে থামানোর চেষ্টা করেন। শেষ পর্যন্ত একটি ট্রাফিক সিগন্যালে গাড়িটি থামলে ওই বন্ধুটি চালকের মুখোমুখি হন। দুর্ঘটনার জন্য চালককেই দায়ী করা হয়। তবে ওই চালক দায় অস্বীকার করে ফের গাড়ি চালিয়ে সেখান থেকে চলে যান।
পুলিশের কাছে ব্যবস্থা নেওয়ার আর্জি
এই ঘটনার পর সিয়া গুরুগ্রামে (Gurugram) পুলিশের কাছে অভিযুক্ত গাড়িচালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন। তাঁর অভিযোগ, অন্য পথচারী ও গাড়িচালকদের বিপদে ফেলে দুর্ঘটনার পর সেখান থেকে পালিয়ে যাওয়া ব্যক্তিদের বিরু্দ্ধে কঠোর পদক্ষেপ করা উচিত। তিনি গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর এবং আরসি-তে থাকা মালিকের নামও প্রকাশ করেছেন।
ঘটনার ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সিয়ার পাশে দাঁড়িয়েছেন বহু নেটিজন। অভিযুক্ত গাড়িচালকেরর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও উঠেছে। দিল্লি পুলিশ, গুরুগ্রাম (Gurugram) পুলিশ, গুরুগ্রাম ট্রাফিক পুলিশ এবং হরিয়ানা পুলিশকে ট্যাগ করে দ্রুত হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন। কেউ কেউ এফআইআর দায়েরের দাবিও তুলেছেন।
দেখুন:




