• facebook
  • twitter
  • youtube
Monday, 14 September, 2026

ইউক্রেনে রুশ ড্রোন হামলা থেকে প্রাণে বাঁচলেন ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসন

ব্রিটেনের বিদেশমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ইয়ালটা ইউরোপিয়ান স্ট্র্যাটেজি সম্মেলনে (YES) যোগ দিতে ইউক্রেনে গিয়েছিলেন বরিস। সম্মেলন শেষে কিয়েভ থেকে ট্রেনে পোল্যান্ডের দিকে যাওয়ার সময় ইউক্রেনের ইয়াহোদিন এবং পোল্যান্ডের দোরোহুস্ক সীমান্তবর্তী এলাকায় হামলা শুরু হয়

ইউক্রেনে রুশ ড্রোন হামলা থেকে প্রাণে বাঁচলেন ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসন

Image: IANS

যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন (Ukraine) সফরে গিয়ে অল্পের জন্য প্রাণে বাঁচলেন ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসন (Former British Prime Minister Boris Johnson)। রবিবার ইউক্রেনের (Ukraine) রাজধানী কিয়েভ থেকে ট্রেনে পোল্যা্ডের উদ্দেশে রওনা দিয়েছিলেন তিনি(Former British Prime Minister Boris Johnson)। ট্রেনে তাঁর সঙ্গে ছিলেন সুইডেনের প্রাক্ন প্রধানমন্ত্রী কার্ল বিল্ডট, জার্মান চ্যান্সেলরের উপদেষ্টা গুন্টার সাউটার-সহ ইউরোপের বেশ কয়েকজন কূটনীতিক ও নিরাপত্তা উপদেষ্টা। সেই সময় আচমকা শুরু হয় রুশ ড্রোন হামলা।

ব্রিটেনের বিদেশমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ইয়ালটা ইউরোপিয়ান স্ট্র্যাটেজি সম্মেলনে (YES) যোগ দিতে ইউক্রেনে গিয়েছিলেন বরিস(Former British Prime Minister Boris Johnson)। সম্মেলন শেষে কিয়েভ থেকে ট্রেনে পোল্যান্ডের দিকে যাওয়ার সময় ইউক্রেনের ইয়াহোদিন এবং পোল্যান্ডের দোরোহুস্ক সীমান্তবর্তী এলাকায় হামলা শুরু হয়।

আরও পড়ুন: এক ফ্রেমে মোদি-পুতিন-শি, দিল্লিতে ব্রিক্‌সের নতুন শক্তির বার্তা

পরিস্থিতি বুঝতে পেরে দ্রুত ট্রেন থামিয়ে দেওয়া হয়। নিরাপত্তারকক্ষীরা বরিস জনসন (Former British Prime Minister Boris Johnson)-সহ ট্রেনে থাকা ভিভিআইপি ও অন্যান্য প্রতিনিধিদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যান। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ফের ট্রেনটি গন্তব্যের উদ্দেশে রওনা দেয়। ইউক্রেনের তরফে জানানো হয়েছে, হামলায় কোনও যাত্রী বা কূটনীতিক আহত হননি।

ঘটনার পর রাশিয়ার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ইউক্রেন (Ukraine)ও পোল্যান্ড। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে সরব হয়েছেন দুই দেশের নেতৃত্বও। রুশ হামলার তীব্র নিন্দা করেছেন বরিস জনসনও। ইউক্রেনকে আরও অস্ত্র এবং উন্নত এয়ার ডিফেন্স ব্যবস্থা দেওয়ার পক্ষে সওয়াল করেছেন তিনি (Former British Prime Minister Boris Johnson)। একইসঙ্গে ইউক্রেনকে আর্থিক ও সামরিক সহায়তা জোগাতে রাশিয়ার বাজেয়াপ্ত সম্পত্তি ব্যবহারের দাবিও তুলেছেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী(Former British Prime Minister Boris Johnson)

তাঁর (Former British Prime Minister Boris Johnson)বক্তব্য, ইউক্রেনকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা না দিলে যুদ্ধের অবসান ঘটানো কঠিন। রাশিয়ার বিরুদ্ধ কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন পোল্যান্ডের বিদেশমন্ত্রী রাদোস্লাভ সিকোরস্কিও। তাঁর (Former British Prime Minister Boris Johnson)অভিযোগ, মস্কোর এই ধরনের পদক্ষেপের কারণেই যুদ্ধ পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।

অন্যদিকে, ট্রেনটিকে ইচ্ছাকৃতভাবে নিশানা করা হয়েছিল বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাঁর (Former British Prime Minister Boris Johnson)দাবি, ইউক্রেনের রেল ও বিদ্যুৎ পরিকাঠামোর পাশাপাশই দেশের পশ্চিমাঞ্চলের সাধারণ মানুষকেও রাশিয়া পরিকল্পিতভাবে নিশানা করছে।

দেখুন: