• facebook
  • twitter
Tuesday, 21 April, 2026

জগদ্দলে পুকুরে স্নান করতে নেমে ডুবে মৃত্যু দুই বােনের

পুকুরে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হল দুই বােনের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বেলায় জগদ্দল থানার কাউগাছি পঞ্চায়েতের পলতা পাড়া এলাকায়। 

পুকুরে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হল দুই বােনের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বেলায় জগদ্দল থানার কাউগাছি পঞ্চায়েতের পলতা পাড়া এলাকায়। 

স্থানীয় বাসিন্দারা জানান, মামার বাড়ি বেড়াতে এসে এদিন বেলা সাড়ে বারােটা নাগাদ সিমরান খাতুন (১৫) পাড়ার একটি পুকুরে স্নান করতে নামে। সিমরানকে ডুবতে দেখে ওঁর মামাতাে বােন খুশবু পারভিন (১৩) ঝাঁপ দিয়ে জলে নেমে দিদিকে বাঁচানাের চেষ্টা করে। যদিও শেষমেশ দুই বােনই গভীর জলে তলিয়ে যায়। 

Advertisement

খবর পেয়ে এলাকার লােকজন ছুটে এসে পুকুরে নেমে তল্লাশি চালিয়ে ওই দুই বােনকে উদ্ধার করে। সঙ্গে সঙ্গে তাদের বারাকপুর বি এন বসু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাদের মৃত বলে ঘােষণা করে। 

Advertisement

জানা গিয়েছে, ওরা সাঁতার জানত না। আর সিমরান খাতুনের বাড়ি নােয়াপাড়া থানার গারুলিয়ায়। একই পরিবারের দুই বােনের মৃত্যুতে শােকস্তব্ধ জগদ্দলের কাউগাছির পলতা পাড়া।

Advertisement