• facebook
  • twitter
  • youtube
Sunday, 13 September, 2026

উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করল কালীঘাট তৃণমূল

নন্দীগ্রাম ও রেজিনগরের উপনির্বাচনে লড়াই করার জন্য প্রার্থীর নাম প্রকাশ করল কালীঘাটপন্থী তৃণমূল। জল্পনা ছিলই যে নন্দীগ্রামে হয়তো প্রার্থী

উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করল কালীঘাট তৃণমূল

Photo Source-ANI

নন্দীগ্রাম ও রেজিনগরের উপনির্বাচনে লড়াই করার জন্য প্রার্থীর নাম প্রকাশ করল কালীঘাটপন্থী তৃণমূল। জল্পনা ছিলই যে নন্দীগ্রামে হয়তো প্রার্থী হতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। তিনি নিজে লড়াই করলে ঋতব্রতপন্থী তৃণমূল যে প্রার্থী দেবে না তাও স্পষ্ট করেছিল।

তবে দেখা গেল ভোটের ময়দান থেকে সরে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামে প্রার্থী করা হয়েছে সঞ্চিতা প্রধান দে কে। আর রেজিনগরে লড়বেন রবিউল আলম চৌধুরী।

 

নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের রেজিনগর— এই দুই কেন্দ্রে বিধানসভা উপনির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন আগামী বুধবার, ১৬ সেপ্টেম্বর। মনোনয়ন প্রত্যাহার করা যাবে সর্বশেষ আগামী শনিবার, ১৯ সেপ্টেম্বরের মধ্যে। কিন্তু সেখানে ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ বা এআইটিসি নাম এবং ঘাসের উপরে জোড়াফুল প্রতীকে লড়বেন কারা? কালীঘাট–তৃণমূল এবং বিদ্রোহী তৃণমূলের মধ্যে জোড়াফুলের ‘প্রকৃত প্রতিনিধিত্ব’ নিয়ে এই বিতর্কের অবসান শনিবার হয়নি। জল্পনা ছিল, কমিশন কোনও অন্তর্বর্তী নির্দেশ জারি করতে পারে। আপাতত ফ্রিজ় করা হতে পারে জোড়াফুল প্রতীক। সে ক্ষেত্রে তৃণমূলের দুই শিবিরকে অন্য প্রতীকে ভোটে লড়তে হতো।