বিশ্বকাপের হতাশা পিছনে ফেলে নতুন করে শুরু করতে চাইছে ব্রাজিল (Brazil)। আর সেই নতুন যাত্রার প্রথম দিকেই কলকাতায় ভারতের বিরুদ্ধে ঐতিহাসিক ম্যাচ। বুধবার রাতে ২৬ জনের দল ঘোষণা করলেন ব্রাজিলের (Brazil) কোচ কার্লো আনসেলোত্তি। দলে যেমন রয়েছেন তারকারা, তেমনই রয়েছেন বেশ কিছু নতুন মুখও, যাদের নিয়ে আগামী বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে ব্রাজিল(Brazil)।
আগামী ৩ অক্টোবর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রথম বার ভারতের বিরুদ্ধে খেলবে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল (Brazil)। বিশ্বকাপের পর এটাই ব্রাজিলের (Brazil) প্রথম সফর। ২৬ জনের মধ্যে আট জনের এখনও জাতীয় দলের হয়ে অভিষেক হয়নি। রয়েছেন ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহা, এন্ড্রিক, মারকুইনহোস, গ্যাব্রিয়েল মাগালহায়েসের মতো তারকারাও।
আরও পড়ুন: জুনিয়র জাতীয় ফুটবলে বাংলাকে হারিয়ে ফের চ্যাম্পিয়ন মণিপুর
আনসেলোত্তির এই তালিকাতেই স্পষ্ট, ২০২৬ বিশ্বকাপের হতাশা কাটিয়ে ২০৩০ বিশ্বকাপের লক্ষ্যে নতুন প্রজন্মকে তৈরি করার কাজ শুরু করে দিয়েছেন ইতালীয় কোচ। বিশ্বকাপের দলে থাকা ন’জন ফুটবলারকে এ বার রাখা হয়েছে—ডগলাস স্যান্টোস, গ্যাব্রিয়েল মাগালহায়েস, মারকুইনহোস, দানিলো স্যান্টোস, ব্রুনো গিমারায়েস, এন্ড্রিক, রাফিনহা, রায়ান এবং ভিনিসিয়াস জুনিয়র।
আনচেলত্তির দলে রয়েছেন রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস ও এন্ড্রিক, বার্সেলোনার রাফিনহা, আর্সেনালের গ্যাব্রিয়েল মাগালহায়েস এবং পিএসজি-র মারকুইনহোস। চেলসির এস্তেভাও এবং জোয়াও পেদ্রোও জায়গা পেয়েছেন। ব্রাজিলের ঘরোয়া ফুটবল থেকেও একাধিক তরুণকে সুযোগ দিয়েছেন কোচ। তিনি আগেও ইঙ্গিত দিয়েছিলেন যে, অস্ট্রেলিয়া ও ভারতগামী দলে অনেক জুনিয়র ফুটবলার থাকবেন, যাদের তিনি পরখ করে দেখে নিতে চান এবং তা ‘দৈনিক স্টেটসম্যান ডিজিটাল’-এ প্রকাশিতও হয়েছিল। ব্রাজিল কোচ তাঁর কথায় কোনো নড়চড় করেননি।
ব্রাজিল (Brazil) ফুটবল সংস্থার সরকারি ঘোষণায় বলা হয়েছে, ৩ অক্টোবর কলকাতায় ভারতের বিরুদ্ধে ম্যাচটি তাদের ইতিহাসে প্রথম ভারত-ব্রাজিল আন্তর্জাতিক ম্যাচ। ম্যাচটি হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। তার আগে ২৫ ও ২৯ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দু’টি ম্যাচ খেলবে ব্রাজিল (Brazil)।
দল ঘোষণার পরে আনসেলোত্তি বলেন, ‘এটা ভারসাম্যপূর্ণ একটি দল। বিশ্বকাপে খেলা ফুটবলাররা যেমন রয়েছে, তেমনই পরবর্তী প্রজন্মের জন্যও এই দলটা গুরুত্বপূর্ণ। এমন তরুণরা রয়েছে, যাদের আগামী কয়েক বছরে ব্রাজিলের প্রতিনিধিত্ব করার গুণ রয়েছে।
ব্রাজিলের (Brazil) ঘরোয়া লিগে যারা খুব ভাল খেলছে, তাদেরও আমরা সুযোগ দিয়েছি। আমাদের এমন তরুণদের অগ্রাধিকার দিতে হবে, যাদের পরের বিশ্বকাপ বা কোপা আমেরিকার সময় আদর্শ বয়স থাকবে’। অর্থাৎ ভেবেচিন্তেই যে দলটা তৈরি করেছেন ইতালীয় কোচ, এই নিয়ে কোনো সন্দেহ নেই।
নতুন দল নিয়ে তাড়াহুড়ো করতে চান না আনসেলোত্তি। তাঁর কথায়, ‘এখন আমাদের হাতে সময় আছে। আরও শান্ত ভাবে কাজ করতে পারব, প্রত্যেককে ভাল ভাবে দেখে নেওয়ার সুযোগ রয়েছে। লক্ষ্য পরিষ্কার— নতুন প্রজন্মের ফুটবলারদের সামনে নিয়ে আসা। তাড়াহুড়ো না করে ভবিষ্যতের জন্য সবচেয়ে সঠিক সিদ্ধান্ত নিতে চাই’।
আর সেই নতুন ব্রাজিলের (Brazil) দলই আসতে চলেছে কলকাতায়। ফলে ৩ অক্টোবর যুবভারতীতে শুধু তারকা দর্শন নয়, বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিশালী দলের নতুন অধ্যায়ের প্রথম ঝলক দেখার সুযোগও থাকবে।
26 CONVOCADOS! 🇧🇷
A Seleção está pronta para novos desafios: dois jogos contra a Austrália e o primeiro confronto da história contra a Índia.
25/09 | Austrália
29/09 | Austrália
03/10 | ÍndiaISSO É BRASIL! 🇧🇷#BateNoPeito pic.twitter.com/Yht5SuOHjr
— brasil (@CBF_Futebol) September 9, 2026
ব্রাজিলের দল এ রকম:
গোলকিপার: হুগো সুজা, পেদ্রো মরিসকো, ওতাভিও।
ডিফেন্ডার: আর্তুর দিয়াস, ডগলাস স্যান্টোস, গ্যাব্রিয়েল মাগালহায়েস, জাইর, মারকুইনহোস, মাতেউজিনিয়ো, মাউরো জুনিয়র, ভিত্তর রেইস, ওয়েসলি।
মিডফিল্ডার: আন্দ্রে স্যান্টোস, ব্রেনো বিদোন, ব্রুনো গিমারায়েস, দানিলো স্যান্টোস, ডগলাস লুইজ, গ্যাব্রিয়েল বন্তেপো।
ফরোয়ার্ড: এন্ড্রিক, এস্তেভাও, জোয়াও পেদ্রো, পেদ্রো, রাফিনহা, রায়ান, স্যামুয়েল লিনো, ভিনিসিয়াস জুনিয়র।
দেখুন: পুজোয় বাংলা ছবির ব্যবসা নিয়ে আশাবাদী প্রসেনজিৎ, উঠল ৫০ কোটির প্রসঙ্গ




