চাঁদে যাওয়ার অভিযানে ভারতের সহযোগিতা চায় আমেরিকা। বেঙ্গালুরু স্পেস এক্সপো ২০২৬-এ এমনই বার্তা দিলেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর (US Ambassador Sergio Gor )। তিনি (US Ambassador Sergio Gor ) জানিয়েছেন, নাসা আনুষ্ঠানিকভাবে ইসরোকে তাদের চাঁদে ঘাঁটি তৈরির কর্মসূচিতে যোগ দেওয়ারর আমন্ত্রণ জানিয়েছে।
রবিবার বেঙ্গালুরুতে বক্তব্য রাখতে গিয়ে গোর (US Ambassador Sergio Gor ) বলেন, ভারত ইতিমধ্যেই আর্টেমিস অ্যাকর্ডসের স্বাক্ষরকারী দেশ। তাঁর (US Ambassador Sergio Gor ) কথায়, ‘আমরা আবার চাঁদে ফিরছি এবং চাঁদের মাটিতে ভারতকে আমাদের পাশে চাই।‘
আর্টেমিস মিশনের মাধ্যমে নাসা ধাপে ধাপে আরও জটিল চন্দ্র অভিযান পরিচালনা করতে চায়। এর লক্ষ্য চাঁদ সম্পর্কে বৈজ্ঞানিক গবেষণা, অর্থনৈতিক সম্ভাবনা খোঁজা এবং ভবিষ্যতে মঙ্গলগ্রহে মানুষ পাঠানোর প্রস্তুতি নেওয়া।
আরও পড়ুন: ইসরোর বেসরকারিকরণের খবর ‘সম্পূর্ণ ভিত্তিহীন এবং ভুল’, জানাল মহাকাশ গবেষণা সংস্থা
ভারত-আমেরিকা মহাকাশ সহযোগিতার প্রশংসা
ভারত ও আমেরিকার যৌথ মহাকাশ সহযোগিতার প্রসঙ্গ তুলে গোর (US Ambassador Sergio Gor ) বিশেষভাবে নিসার(NISAR) মিশনের কথা উল্লেখ করেন। তাঁর দাবি, এই যৌথ প্রযুক্তি শুধু বৈজ্ঞানিক গবেষণার জন্য নয়, বিপর্যয়ের সময় মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
তিনি (US Ambassador Sergio Gor ) বলেন, নাসা ও ইসরো শুধুমাত্র বৈজ্ঞানিক তত্ত্বের একটি নিদর্শন তৈরি করেনি বরং এমন প্রযুক্তি তৈরি করেছে যা বাস্তব পরিস্থিতিতে মানুষের জীবন বাঁচাতে সাহায্য করতে পারে।
মানব মহাকাশ অভিযানে ভারতের ক্রমবর্ধমান ভূমিকা
ভারতের মানব মহাকাশ অভিযানের ক্ষেত্রে সহযোগিতার কথা তুলে ধরেন মার্কিন রাষ্ট্রদূত (US Ambassador Sergio Gor )। তিনি গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাত্রাকে ভারতের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত বলে উল্লেখ করেন।
অ্যাক্সিওম-৪ মিশনের পর ভারত ও আমেরিকা যৌথ বিজ্ঞান গবেষণা, মহাকাশযানের ডকিং ব্যবস্থা প্রযুক্তিগত সামঞ্জস্য এবং মহাকাশচারী প্রশিক্ষণ নিয়ে আরও সহযোগিতার পরিকল্পনা করেছে বলেও জনান তিনি।
আরও পড়ুন: দিল্লির মেস বাড়ি ধসে গ্রেপ্তার বাড়ির মালিক, রাজস্থানের ভিওয়াড়ি থেকে আটক হরিরাম বনসল
ভারতীয় মহাকাশ স্টার্টআপের জন্য আমেরিকার দরজা খোলা
সার্জিও গোর (US Ambassador Sergio Gor ) ভারতীয় মহাকাশ স্টার্টআপগুলির জন্যও আমেরিকার বাজারে আরও সুযোগের কথা বলেন তিনি। তিনি Pixxel, GalaxEye, Digantara, Bellatrix, Skyroot এবং Agnikul-সহ একাধিক ভারতীয় সংস্থার নাম উল্লেখ করেন।
তাঁর (US Ambassador Sergio Gor ) বক্তব্য ভারতীয় মহাকাশ উদ্যোক্তাদের জন্য আমেরিকার বাজারর উন্মুক্ত এবং মার্কিন বিনিয়োগকারীরাও ভারতীয় সংস্থাগুলির দিকে নজর রাখছেন।
মহাকাশ পরিচালনা ও আন্তর্জাতি নীতি নিয়েও ভারত ও আমেরিকা একসঙ্গে কাজ করছে বলে জানান তিনি (US Ambassador Sergio Gor )। মহাকাশে যান চলাচলের সমন্বয় থেকে শুরু করে আন্তর্জাতিক নিয়মনীতি তৈরির ক্ষেত্রেও দুই দেশ সহযোগিতা করছে।
ভারত-আমেরিকা মহাকাশ সহযোগিতার ভবিষ্যৎ নিয়ে আশাবাদী গোর (US Ambassador Sergio Gor ) বলেন, দুই দেশ একসঙ্গে কাজ করলে তার প্রভাব বহুগুণ বাড়তে পারে। বেঙ্গালুরু থেকে তিনি (Sergio Gor)দুই দেশকে একসঙ্গে বিশ্ব মহাকাশ অর্থনীতি গড়ে তোলা এবং যৌথভাবে আবার চাঁদে ফেরার আহ্বান জানান।
দেখুন:




