• facebook
  • twitter
  • youtube
Tuesday, 8 September, 2026

প্রধানমন্ত্রীর জন্মদিনে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা, না পেলে হেল্পলাইন নম্বর দিলেন মুখ্যমন্ত্রী

অন্যদিকে অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার পাশাপাশি কলকাতার প্রায় ১ লক্ষ অন্নপূর্ণা যোজনা প্রাপক উপভোক্তাদের নিয়ে বিশেষ

প্রধানমন্ত্রীর জন্মদিনে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা, না পেলে হেল্পলাইন নম্বর দিলেন মুখ্যমন্ত্রী

CM Suvendu Adhikari Photo-SNS

অন্নপূর্ণা যোজনার টাকা কবে ঢুকবে? এই প্রশ্ন বহু মহিলার। যাঁরা পেয়েছেন তাঁদেরও প্রশ্ন এটা এবং যাঁরা পাননি অথচ যোগ্য তাঁদেরও একই প্রশ্ন। কারণ আগস্ট মাসের টাকা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি। তাই মহিলারা অধীর অপেক্ষায় রয়েছেন। এবার টাকা ঢোকার খবর দিলেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু তারিখ জানালেন এমন নয়, যদি কেউ অন্নপূর্ণা যোজনার টাকা না পান তাহলে সংশ্লিষ্ট মহিলা এবার জানাতে পারবেন অভিযোগ। তার জন্য হেল্পলাইন নম্বর চালু করলেন মুখ্যমন্ত্রী। সোমবার নবান্ন সভাঘর থেকে বিস্তারিতভাবে সবটা জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী।

এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে অন্নপূর্ণা যোজনার আগস্ট মাসের টাকা ঢুকবে যোগ্য প্রাপকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বলে ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী ১৭ সেপ্টেম্বর অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পাবেন যোগ্য মহিলা প্রাপকরা। মুখ্যমন্ত্রী এই বিষয়ে জানান, ১ কোটি ৪৮ লক্ষ মহিলাকে এই টাকা দেওয়া হবে। এমনকী নভেম্বর-ডিসেম্বর মাসে অন্নপূর্ণা যোজনা-সহ রাজ্য সরকারের অন্য সব জনকল্যাণমূলক প্রকল্পে আবেদনের সুযোগও পাওয়া যাবে। এখন অন্নপূর্ণা যোজনার টাকা পান ১ কোটি ৪৫ লক্ষ মহিলা গ্রাহক। সেটা প্রধানমন্ত্রীর জন্মদিনে আরও তিন লক্ষ মহিলা সেই টাকা পাবেন। এমনকী আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে রাজ্যজুড়ে ‘অন্নপূর্ণা দিবস’ পালন করা হবে।

অন্যদিকে অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার পাশাপাশি কলকাতার প্রায় ১ লক্ষ অন্নপূর্ণা যোজনা প্রাপক উপভোক্তাদের নিয়ে বিশেষ শোভাযাত্রার কর্মসূচির পরিকল্পনাও করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। এই সরকার ক্ষমতায় আসার পর জনকল্যাণ শিবিরে যে আবেদনগুলি জমা পড়েছে সেগুলিই বিবেচনা করা হচ্ছে। তার ভিত্তিতে সামাজিক প্রকল্পগুলির টাকা পাচ্ছেন উপভোক্তারা। এই বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘এই সরকার ক্ষমতায় আসার পর থেকে এখন পর্যন্ত গত অর্থবর্ষের তুলনায় ১৮ শতাংশ রাজস্ব বৃদ্ধি পেয়েছে। মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী মিলিয়ে নরেন্দ্র মোদীর প্রশাসনিক দায়িত্ব পালনের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে ১৭ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত রাজ্য জুড়ে বিশেষ অনুষ্ঠান করবে পশ্চিমবঙ্গ সরকার।’

তাছাড়া রাজ্য সরকারের তালিকাভুক্ত উপভোক্তারা অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার যে কোনও অভিযোগ সরাসরি জানাতে পারবেন। তার জন্য হেল্পলাইন নম্বর চালু করেছে শুভেন্দু অধিকারীর সরকার। এই বিষয়ে অভিযোগ জানাতে হেল্পলাইন নম্বর- ৮২৮২০৮২৮২০ ফোন করতে পারবেন। সোমবার থেকে শনিবার সকাল ৯টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত এই নম্বরে ফোন করে অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়া নিয়ে অভিযোগ জানাতে পারবেন উপভোক্তারা। ই-মেইলের মাধ্যমেও জানানো যেতে পারে অভিযোগ। সেক্ষেত্রে মেল করতেহবে [email protected]