• facebook
  • twitter
  • youtube
Monday, 7 September, 2026

নেপালের বন্যার্তদের জন্য এক বছরের সঞ্চয় দান আট বছরের আলফাজের, মন ছোঁয়া উদ্যোগ খুদের

নেপালের বন্যায় বিপর্যস্ত (Nepal Flash Flood) মানুষের সাহায্যে তুলে দেওয়ার অনুরোধ জানিয়ে বৃহস্পতিবার জেলা প্রশাসনের হাতে ভাঁড়টি তুলে দেয় খুদে পড়ুয়া

নেপালের বন্যার্তদের জন্য এক বছরের সঞ্চয় দান আট বছরের আলফাজের, মন ছোঁয়া উদ্যোগ খুদের

Image: Social Media

নেপালের ভয়াবহ বন্যা (Nepal Flash Flood) ও বিপর্যয়ের খবর শুনে নিজের সঞ্চয় তুলে দিতে চাইল তৃতীয় শ্রেণির ছাত্র আট বছরের আলফাজ শেখ (Alfaz Sheikh)। এক বছর ধরে মাটির ভাঁড়ে খুচরো পয়সা এবং নোট জমিয়েছিল সে। সেই জমানো অর্থই নেপালের বন্যায় বিপর্যস্ত (Nepal Flash Flood) মানুষের সাহায্যে তুলে দেওয়ার অনুরোধ জানিয়ে বৃহস্পতিবার জেলা প্রশাসনের হাতে ভাঁড়টি তুলে দেয় খুদে পড়ুয়া (Alfaz Sheikh)। আলফাজের (Alfaz Sheikh) এই মানবিক উদ্যোগে আপ্লুত জেলা প্রশাসনের আধিকারিকরাও। তাঁরা জানিয়েছেন, খুদের (Alfaz Sheikh)ইচ্ছেকে সম্মান জানিয়ে ওই অর্থ সঠিকভাবে নেপালের বিপর্যস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে।

উত্তরপ্রদেশের বাহরাইচ জেলার সঙ্গে নেপালের সীমান্ত রয়েছে। নেপালে ভয়াবহ বন্যার (Nepal Flash Flood) পর পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠেছে। সেই বিপর্যয়ের খবর আলফাজের (Alfaz Sheikh) মনেও গভীর প্রভাব ফেলেছিল। তাই নিজের জন্য জমিয়ে রাখা অর্থও সে বিপর্যস্ত মানুষদের সাহায্যে দিয়ে দিতে চেয়েছে। এক বছর ধরে মাটির ভাঁড়ে টাকা জমালেও তা খরচ না করে নেপালের বন্যার্তদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় সে (Alfaz Sheikh)।

আরও পড়ুন: হিমালয়ের ৪৭টি হ্রদ বিপজ্জনক, নেপালের চারটিতে জল কমানোর কাজ শুরু

বৃহস্পতিবারই বাহরাইচে আরও একটি মর্মান্তিক পরিস্থিতির সাক্ষী হতে হয় প্রশাসনকে। গণ্ডক নদীর স্রোতে ভেসে জেলার সীমান্তবর্তী এলাকায় এসে পৌঁছয় ১৪টি মৃতদেহ। প্রশাসনের তরফে জানানো হয়েছে, মৃতদেহগুলির ময়নাতদন্ত এবং ডিএনএ নমুনা সংগ্রহের কাজ শেষ করে সেগুলি নেপাল প্রশাসনের (Nepal Flash Flood) হাতে তুলে দেওয়া হয়েছে।

এরই মধ্যে আলফাজের মাটির ভাঁড়টি কী ভাবে নেপালে পাঠানো যায়, তা নিয়ে উদ্যোগী হন বাহরাইচের আধিকারিকেরা। জেলা প্রশাসনের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, জেলা ম্যাজিস্ট্রেট মহেন্দ্র সিংহ তাবর সিদ্ধান্ত নিয়েছেন, খুদের (Alfaz Sheikh) এই অনুদান নেপাল দূতাবাসের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে। আধিকারিকদের বক্তব্য, টাকার পরিমাণ যত সামান্যই হোক, এই অনুদানের পিছনে রয়েছে একটি শিশুর আন্তরিকতা ও সহমর্মিতা। তাই সেটি যথাযথভাবে বন্যাবিধ্বস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়াই তাঁদের লক্ষ্য।

আরও পড়ুন: ৩৮ হাজার ৬০০ কোটি টাকার হিসাব জানিয়ে রাষ্ট্রসঙ্ঘে চিঠি নেপালের

তবে নেপালের বিপর্যয়ের (Nepal Flash Flood) পরিস্থিতি এখনও অত্যন্ত ভয়াবহ। বন্যার পর উদ্ধারকাজ চলছে দিন-রাত। বহু মানুষ এখনও নিখোঁজ। নদীর স্রোতে ভারত, নেপাল এবং তিব্বতের বিভিন্ন এলাকায় মৃতদেহ ভেসে ওঠার খবরও মিলছে। এমন পরিস্থিতিতে আলফাজের (Alfaz Sheikh) ছোট্ট সঞ্চয় যেন মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে।

দেখুন: