• facebook
  • twitter
  • youtube
Sunday, 6 September, 2026

ছুটির দিনে বৃষ্টিস্নাত হবে মহানগরী! সপ্তাহের শুরুতে কী পূর্বাভাস উত্তর-দক্ষিণে?

রবিবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশের দেখা মিলছে। ছুটির দিনে দুপুর গড়াতেই কি ঝেঁপে নামবে বৃষ্টি? সপ্তাহের শুরুতে কেমন থাকবে আবহাওয়া? কী বলছে আলিপুর আবহাওয়া দপ্তর?

ছুটির দিনে বৃষ্টিস্নাত হবে মহানগরী! সপ্তাহের শুরুতে কী পূর্বাভাস উত্তর-দক্ষিণে?

File Photo

সকালের দিকে মেঘলা আকাশ থাকলেও দুপুর গড়াতেই ঝেঁপে নামে বৃষ্টি। বিকেলেও বৃষ্টির দেখা মিলেছে। শনিবার দুপুর থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের চেহারাটা ছিল এরকম। কিন্তু রবিবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশের দেখা মিলছে। ছুটির দিনে দুপুর গড়াতেই কি ঝেঁপে নামবে বৃষ্টি? সপ্তাহের শুরুতে কেমন থাকবে আবহাওয়া? কী বলছে আলিপুর আবহাওয়া দপ্তর?

রবি ও সোমবার দক্ষিণবঙ্গের আবহাওয়া

রবিবার ছুটির দিন দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলা, পুরুলিয়া ও বাঁকুড়া জেলার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে রবিবার ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়া জেলায় কোনও বৃষ্টির পূর্বাভাস নেই।

সোমবার সপ্তাহের শুরুতে দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গের সব জেলাতেই হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।

রবি ও সোমবার কলকাতার আবহাওয়া

রবিবার কলকাতায় সারাদিনই মেঘলা আকাশের দেখা মিলবে। সেই সঙ্গে কোনও কোনও জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতায় রবিবার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।

সোমবার কলকাতায় কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বইতে পারে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।

রবি ও সোমবার দক্ষিণবঙ্গের আবহাওয়া

রবিবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এই জেলাগুলিতে কোনও কোনও জায়গায় রবিবার ভারী বৃষ্টি হতে পারে। অন্যদিকে, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। রবিবার উত্তরবঙ্গের সব জেলাতেই হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।

সপ্তাহের শুরুর দিন উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর ওবং মালদা জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ-সহ বইতে পারে ঝোড়ো হাওয়া। তবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার উত্তরবঙ্গের সব জেলাতেই হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।