ইরানের দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টিতে একটি বিয়ে বাড়িতে মার্কিন হামলা চালানোর অভিযোগ করেছে তেহরান( US strike hits wedding in Iran)। ইরানের দাবি, বুধবার ভোরে ওই হামলা চালানো হয়। এতে এক শিশু-সহ পাঁচ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৭০ জন। যাঁদের মধ্যে মহিলা ও শিশু রয়েছে।
ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, সিরিকের কুহেস্তাক শহরের একটি বাড়িতে এই হামলা চালানো হয়েছে। তাঁর অভিযোগ আমেরিকা ‘নৃশংস’ হামলা চালিয়েছে।
US strike hits residential area in Iran’s Sirik — wedding ceremony caught in shrapnel blast — IRIB
2 killed — 50 civilians injured
Homes damaged — debris and rubble left everywhere pic.twitter.com/lZIyjuLVZD
— RT Intl (@RT_on_X) September 1, 2026
সিরিক কাউন্টির গভর্নর রেজা শাহিদিয়ান রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি-কে জানিয়েছেন, আহতদের সকলকে পাশের মিনাব শহরের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: ইরানে ফের মার্কিন হামলা, পাল্টা জবাব তেহরানের, সংঘাত আরও তীব্র
হামলা থেকে বেঁচে যাওয়া এক শিশুর বর্ণনা অনুযায়ী, ঘটনাস্থলে পৌঁছনোর আগে যুদ্ধবিমানের শব্দ শুনেছিল। কিছুক্ষণের মধ্যেই প্রবল বিস্ফোরণ হয় ( US strike hits wedding in Iran) । বিস্ফোরণের অভিঘাতে বহু মানুষ আহত হন বলে ইরানের সংবাদসংস্থা ফার্স জানিয়েছে। ইরানের দাবি, হামলার শিকার হওয়া ব্যক্তিরা সকলেই সাধারণ নাগরিক ছিলেন।
অন্যদিকে, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের একাধিক সামরিক লক্ষ্যবস্তুতে নতুন দফায় হামলা চালানো হয়েছে। তাদের দাবি, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি-র বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার, সামুদ্রিক সম্পদ, মাইন পোঁতার সক্ষমতা এবং যোগাযোগ কেন্দ্রগুলিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
মার্কিন সেনার দাবি, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ এবং মার্কিন সেনাদের উপর আইআরজিসি-র সাম্প্রতিক হামলার জবাব হিসেবেই এই অভিযান। সেন্টকম আরও জানিয়েছে, পশ্চিম এশিয়ায় বর্তমানে ৫০ হাজারের বেশি মার্কিন সেনা মোতায়েন রয়েছেন এবং তাঁরা পরবর্তী সামরিক অভিযানের জন্য প্রস্তুত।
আরও পড়ুন: হাসিনাকে কি প্রত্যাবর্তন করা হবে? এ নিয়ে মুখ খুললেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী
হরমুজ প্রণালী নিয়ে আমেরিকা ও ইরানের মধ্যে চলা উত্তেজনার মাঝেই এই হামলা ( US strike hits wedding in Iran)ঘটল। গত সপ্তাহেও দুই দেশের মধ্যে হামলা চলেছিল। ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এক বার্তায় আমেরিকাকে জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
বিদেশ মন্ত্রকের মুখপাত্র বাঘাইও মার্কিন হামলার জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন। তাঁর বক্তব্য এই হামলা আগের হামলাগুলির অংশ। মিনাব ও লামের্দে যুদ্ধের প্রথম দিন চালানো হামলার কথাও উল্লেখ করেন। ইরানে মার্কিন হামলা এবং তেহরানের পাল্টা জবাবের হুঁশিয়ারিতে পশ্চিম এশিয়ায় সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
দেখুন:




